জনগণনা ২০২৭-এর আনুষ্ঠানিক সূচনার মধ্য দিয়ে আজ রাজ্যজুড়ে শুরু হলো বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ। জনগণনা অধিকর্তা রতন বিশ্বাস গণনাকারী দলকে সঙ্গে নিয়ে আগরতলার রাজনগর এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, উৎসবের আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগণনার কাজ এগিয়ে চলছে এবং নির্ভুল তথ্য সংগ্রহে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। by Newz Tripura 01/08/2026 0
নে-শামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হতে চলেছে ‘১০ কোটির নে-শামুক্তি অঙ্গীকার’ মেগা ক্যাম্পেইন। জাতীয় স্তরের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী ১০ কোটি মানুষকে নে-শামুক্ত জীবনের অঙ্গীকারে শামিল করে সচেতনতা বৃদ্ধিই তাদের মূল উদ্দেশ্য। by Newz Tripura 01/08/2026 0
মানবতার সেবায় রক্তদান—এই বার্তা ছড়িয়ে দিতে আগরতলা মেলা মায়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে এই মহতী উদ্যোগে সামিল হন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। রক্তদানই পারে একাধিক জীবন বাঁচাতে—এই সচেতনতার বার্তাই উঠে আসে গোটা অনুষ্ঠানে। by Newz Tripura 01/08/2026 0
রোগীর স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে এক সাধারণ মহিলা স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের হেফাজত থেকে প্রায় দেড় লক্ষ টাকার একটি সোনার চেইন উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। by Newz Tripura 01/08/2026 0
পাঁচ দফা দাবিকে সামনে রেখে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর যৌথ প্রতিনিধিদল আজ আগরতলা শিক্ষা দফতরে স্মারকলিপি জমা দেয়। দাবিগুলির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। by Newz Tripura 01/08/2026 0
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ সম্পর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সরব বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা শাখা। এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, এই মন্তব্যে ব্রাহ্মণ সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে। তাঁরা বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান। by Newz Tripura 01/08/2026 0
এসএমএ-র সঙ্গে লড়ছে ২৩ মাসের মনুশ্রী। তার চিকিৎসার পাশে দাঁড়িয়ে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করলেন বিধায়ক পিনাকী দাস। জীবনরক্ষাকারী জিন থেরাপির আশায় দিন গুনছে পরিবার। by Newz Tripura 31/07/2026 0
সনাতন হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির ঘোষণা। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি তপস মজুমদার জানান, আগামী ২ আগস্ট দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। by Newz Tripura 31/07/2026 0
মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে পালিত হলো গুরু পূর্ণিমা। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক অনুষ্ঠানে গুরু, শিক্ষক ও আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। by Newz Tripura 31/07/2026 0
“অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি আজও অধরা। ২০১৮ সালের ৩১ জুলাই জারি হওয়া মেমোরেন্ডামের ৮ বছর পূর্তিতে সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন আন্দোলনরত কর্মীরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত নিয়মিতকরণের সুনির্দিষ্ট নীতি প্রণয়নের দাবি তাঁদের।” by Newz Tripura 31/07/2026 0