আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ২০২৬। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, কাউন্সিলের আধিকারিক, চিকিৎসকসহ বিশিষ্ট অতিথিরা। 01/10/2026
৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে পথে নামল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। 01/10/2026
প্রেমতলা এলাকার গ্রামবাসীরা ১৫ দিন ধরে জল পাচ্ছেন না ফলে বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন প্রেমতলা এলাকার গ্রামবাসীরা।। 3 years ago
মানবতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করলো অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক ফেডারেশন। 1 year ago
ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন (TSF)–এর উদ্যোগে মঙ্গলবার সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত হয় গণধর্ণা। বহু শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে রোমান লিপিতে ককবরক পাঠ্যপুস্তক মুদ্রণের দাবিকে জোরালোভাবে তুলে ধরেন। পাশাপাশি সমস্ত পরীক্ষায় রোমান হরফে প্রশ্নপত্র প্রস্তুত করারও জোর দাবি জানান তারা। সংগঠনের বক্তব্য, ককবরক ভাষাভাষী ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় এই দুটি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরেই এ নিয়ে তারা আন্দোলন করে আসছে। তাঁদের হুঁশিয়ারি—সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে আসন্ন দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে নামতে বাধ্য হবে TSF। গণধর্ণা মঞ্চ থেকে তাঁরা সমবেতভাবে ভাষা–অধিকার রক্ষার লড়াই জারি রাখার ডাক দেন। 10 months ago