আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ২০২৬। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, কাউন্সিলের আধিকারিক, চিকিৎসকসহ বিশিষ্ট অতিথিরা। 01/10/2026
৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে পথে নামল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। 01/10/2026
সমাজে ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে বামপন্থীরা—এমনই অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানাল প্রদেশ বিজেপি। দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, সনাতনী ধর্মকে লক্ষ্য করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। পাশাপাশি, জনসমর্থন হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে পড়া বামেদের রাজনৈতিক অবস্থান নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। 2 months ago
২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটকে সামনে রেখে আগরতলা পৌর নিগমে গুরুত্বপূর্ণ আলোচনা সভা। নগর উন্নয়ন, পরিকাঠামো ও নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে মতবিনিময়। 4 months ago