LOCAL NEWS

সনাতন হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির ঘোষণা। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি তপস মজুমদার জানান, আগামী ২ আগস্ট দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে পালিত হলো গুরু পূর্ণিমা। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক অনুষ্ঠানে গুরু, শিক্ষক ও আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।
“অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি আজও অধরা। ২০১৮ সালের ৩১ জুলাই জারি হওয়া মেমোরেন্ডামের ৮ বছর পূর্তিতে সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন আন্দোলনরত কর্মীরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত নিয়মিতকরণের সুনির্দিষ্ট নীতি প্রণয়নের দাবি তাঁদের।”
খোয়াই–আগরতলা জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল পরিস্থিতির উন্নয়নে ফের শুরু হয়েছে সংস্কার কাজ। দিল্লির নির্দেশনার পর সংশ্লিষ্ট সংস্থা কাজ শুরু করেছে বলে সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের সচিব কিরণ গিত্যা। তিনি জানান, সড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আগরতলার স্টেট গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলনে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। নারী নিরাপত্তা, নারী ক্ষমতায়ন ও নারীর অধিকার নিয়ে কমিশনের অবস্থান তুলে ধরেন তিনি।
দিল্লির আন্দোলনরত ছাত্রদের নিয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পথে নামল প্রদেশ মহিলা কংগ্রেস। বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে মন্তব্যের কড়া সমালোচনা করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও মন্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়।
Page 26 of 290 1 … 25 26 27 … 290

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.