শুক্রবার Agartalaর ইন্দ্রনগরস্থিত আইটি ভবনে শিল্পমন্ত্রী সান্তনা চাকমা-র উপস্থিতিতে ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতা ২০২৫-২৬-এর বিজয়ীদের সার্টিফিকেট ও নগদ পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ত্রিপুরা-আসাম ১৬টি ট্রেডে ২৮ জন প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করে দুটি স্বর্ণ, দুটি রূপ, একটি ব্রোঞ্জ ও একটি শ্রেষ্ঠত্ব পদক জিতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। by Newz Tripura 13/02/2026 0
জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে পরিবহন দপ্তরের উদ্যোগে Agartalaর মেলার মাঠ ক্লাব গৃহে শ্রমিক ও রিক্সা-অটো চালকদের নিয়ে পথ সুরক্ষা ও ট্রাফিক নিয়ম মানার বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর ও পরিবহন দপ্তরের এমবিআই বিশ্বজিৎ দেববর্মা সহ সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। by Newz Tripura 13/02/2026 0
পশ্চিম জেলার জেলা পরিষদের প্রয়াত সভাধিপতি বলই গোস্বামী-কে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে ফুল, মালা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হল। উল্লেখ্য, গত বছর ১৩ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। by Newz Tripura 13/02/2026 0
এন সি সি থানা এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া চুরি যাওয়া বাইক, স্কুটি সহ অন্যান্য সামগ্রী আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। চুরি প্রতিরোধে ও উদ্ধার অভিযানে এন সি সি থানা পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা। by Newz Tripura 13/02/2026 0
দেশজুড়ে আহূত সাধারণ শ্রমিক ধর্মঘটে রাজ্যজুড়ে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি করল Indian National Congress। কংগ্রেসের মতে, শ্রমিক-কৃষক-জনতার ন্যায্য অধিকারের দাবিতে এই ধর্মঘট সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে সফল হয়েছে। by Newz Tripura 13/02/2026 0
জ্যাকসন গেইট সংলগ্ন আগরতলা সিটি হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শনে পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ধীরগতির কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। আগামী এক মাসের মধ্যেই হাসপাতালের কাজ সম্পূর্ণ হবে বলে জানান মেয়র। by Newz Tripura 12/02/2026 0
রাজধানীতে সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বরা, বিভিন্ন দাবিদাওয়া ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। by Newz Tripura 12/02/2026 0
রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আজ ত্রিপুরা ডেন্টাল কলেজ ও IGM Synergy 1.0–এর উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। by Newz Tripura 12/02/2026 0
রাজধানীর শিশু উদ্যানে শুরু হলো দু’দিন ব্যাপী জাতীয় স্তরের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও হজাগিড়ি নৃত্য উৎসব। রাজ্য জনজাতি কৃষ্টি ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। by Newz Tripura 12/02/2026 0