LOCAL NEWS

শিশু বিবাহ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা কমিশন ফর উইমেনের উদ্যোগে প্রচারাভিযান ও পথসভা অনুষ্ঠিত হল আগরতলায়। অনুষ্ঠানে কমিশনের সদস্য-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ ও দক্ষতা অভিযান ২০২৬ উপলক্ষে বিজেপির প্রদেশ প্রশিক্ষণ যোজনা বৈঠক অনুষ্ঠিত হল আগরতলায়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ নেতৃত্ব ও বিভিন্ন স্তরের পদাধিকারীরা।
একসাথে দু’টি গুরুত্বপূর্ণ সাফল্যের কথা জানিয়ে রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানাল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। পশ্চিম জেলা ভোক্তা আদালতের সভাপতি গৌতম সরকার অপসারণ ইস্যুতে সংগঠনের অবস্থান স্পষ্ট করেন সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস, সম্পাদক কৌশিক ইন্দু এবং আইনজীবী তপন সাহা।
সিনেমার কায়দায় প্রতারণা! ১১ তারিখে ওএলএক্সে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পাতে প্রতারকরা—চন্দ্রপুরে বিক্রেতার বাড়ি ও চারিপাড়ায় ক্রেতার বাড়ি ঘিরে প্রতারণার অভিযোগ। আগরতলা পূর্ব থানার পুলিশি তদন্তে দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। 
সোমবার মহা শিব চতুর্দশীর পুণ্য তিথিতে আগরতলা মহাবীর ক্লাবের বহুবছর প্রাচীন সার্বজনীন কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার—ধর্মীয় আবহে অনুষ্ঠিত হয় এই শুভ অনুষ্ঠান। 
শিব চতুর্দশী উপলক্ষে আগরতলা শহরের বটতলা শিব মন্দির ও শিব বাড়ি সহ বিভিন্ন শিবালয়ে ভক্তদের ঢল—ভোর থেকেই বিশেষ পূজা, অভিষেক ও আরতিতে মুখরিত মন্দির চত্বর, সর্বত্র ভক্তিময় পরিবেশ। 
Page 78 of 291 1 … 77 78 79 … 291

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.