LOCAL NEWS

আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পের নামে সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুটের অভিযোগ তুলে সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। গেট আগরতলাকে জলমগ্ন অবস্থায় ফেলে দেওয়ার অভিযোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় দলের পক্ষ থেকে।
রাজধানী আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হলো প্রথম রাজ্যস্তরের ‘চাকমা ভাষা ও লিপি দিবস’। চাকমা ভাষা ও লিপির সংরক্ষণ ও প্রসারের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি সচেতনতা ও গুরুত্ব তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
আগরতলায় প্রথমবারের মতো রাজ্যভিত্তিক ‘চাকমা ভাষা ও লিপি দিবস-২০২৬’ উদযাপন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করার বার্তা উঠে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক শম্ভুলাল চাকমা সহ বিশিষ্টজনেরা।
আজ লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন NLFT-এর আত্মসমর্পণকারী সদস্যরা। আত্মসমর্পণকারীদের বিভিন্ন সমস্যা, পুনর্বাসন ও দাবিদাওয়া নিয়ে রাজ্যপালের কাছে বিস্তারিতভাবে বিষয়গুলি তুলে ধরেন তাঁরা। পাশাপাশি, নিজেদের বিভিন্ন দাবি নিয়ে রিপাবলিক অব ইন্ডিয়া স্টেট-এর প্রতিনিধিদলও রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে।
এডিসি প্রশাসনের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি। আগরতলায় সাংবাদিক সম্মেলনে দলের সভাপতি শ্রীদাম দেববর্মা, সহ-সভাপতি দীনেশ দেববর্মা ও সম্পাদক চন্দন ত্রিপুরা দাবি করেন, নিয়োগে বিজনেস কন্ডাক্ট রুলস, ১৯৮৫ লঙ্ঘন করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছে দল।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করে তুলতে হাসপাতালগুলিতে কারিগরি কর্মীর শূন্যপদ পূরণে জোর দিচ্ছে সরকার। উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু করল রাজধানীর ঐতিহ্যবাহী জয়নগর জেপিসি ক্লাব। ‘ত্রিনয়নী’ থিমে এবারের পূজার আয়োজন, প্রায় ৭ লক্ষ টাকার বাজেটে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতায় সাজবে মণ্ডপ ও প্রতিমা।
ফলাফল প্রকাশের দীর্ঘ চার মাস পরও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এসটিইটি উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। দ্রুত প্রক্রিয়া সম্পন্নের দাবিতে বুধবার টিআরবির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেন তারা।
Page 23 of 290 1 … 22 23 24 … 290

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.