LOCAL NEWS

প্রয়াত ত্রিপুরার প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য। শনিবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে ছিনাইহানির নিজ বাসভবনে ৯৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে জনকল্যাণ ও এলাকার উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে বামফ্রন্ট নেতৃত্বসহ রাজনৈতিক ও সামাজিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
ফের ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামল পুর নিগম। বেআইনি দোকানের পাশাপাশি ভেন্ডার লাইসেন্স থাকা সত্ত্বেও ফুটপাথে দোকান রেখে দেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিল টাস্ক ফোর্স। আজ অভিযানে একাধিক দোকান সরিয়ে দেওয়া হয়।
রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কাজ এগিয়ে চলেছে। ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পাণ্ডে।
আগামী ১১ আগস্ট উজ্জয়ন্ত প্রাসাদ থেকে রাজ্যস্তরে আয়োজিত হবে বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ শোভাযাত্রা। দেশাত্মবোধের আবহে এই কর্মসূচিকে সফল করতে রাজ্যজুড়ে চলছে জোরদার প্রস্তুতি। 
Page 22 of 290 1 … 21 22 23 … 290

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.