বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মানন কুমার মিশ্রের অপসারণের দাবিতে আগরতলায় প্রতিবাদে সরব অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন। সংগঠনের ত্রিপুরা শাখার সদস্যরা আগরতলা আদালত প্রাঙ্গণে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানান। দেশজুড়ে চলা প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। by Newz Tripura 21/08/2026 0
মুক্তিবাদী আন্দোলনের কর্মী নরেন্দ্র দোলকের স্মরণে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন করল ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চ। বিভিন্ন দাবি ও বার্তা তুলে ধরে আয়োজিত হয় স্মরণ ও সচেতনতামূলক কর্মসূচি। by Newz Tripura 21/08/2026 0
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে সরব SFIA। ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলায় সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল। by Newz Tripura 21/08/2026 0
ঐতিহ্য ও সংস্কৃতির আবহে পালিত হল ৩৫তম মণিপুরী ভাষা দিবস। মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে ভাষা ও সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর টাউন হলের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী সহ বিশিষ্টজনেরা। by Newz Tripura 21/08/2026 0
রাস্তা ও নিকাশি ব্যবস্থার সমস্যা সরেজমিনে খতিয়ে দেখতে পুর নিগম ও পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে ময়দানে নামলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থার দ্রুত উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি। by Newz Tripura 21/08/2026 0
ত্রিপুরার ঐতিহ্যই তার বৈচিত্র্যময় সংস্কৃতি। ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই সম্প্রীতির ধারাকে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানালেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজধানীর শ্যামাপ্রসাদ টাউন হলে রাজ্যভিত্তিক মণিপুরী ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ত্রিপুরার কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন। by Newz Tripura 21/08/2026 0
মানবিকতাই অগ্রাধিকার—রাজ্যের বিজেপি সরকার মানুষের পাশে রয়েছে। ১০০ শয্যার ভারতমাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার উদ্বোধন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। by Newz Tripura 20/08/2026 0
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরের প্রতি শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার। এমবিবি চৌমুহনী জিরো পয়েন্টে তাঁর মূর্তিতে মালা অর্পণ করেন মুখ্যমন্ত্রী। by Newz Tripura 19/08/2026 0
জিবি হাসপাতালের এজিএমসি অফিসে চুরির ঘটনায় সাফল্য এনসিসি থানার পুলিশের। চিকিৎসকের খোয়া যাওয়া মোবাইল ও ল্যাপটপ উদ্ধার, কুঞ্জবন থেকে গ্রেফতার এক অভিযুক্ত। by Newz Tripura 19/08/2026 0
প্রবীণের অভিজ্ঞতা ও পরামর্শ, নতুন প্রজন্মের শক্তি ও সাহস—এই সমন্বয়েই সমাজের অগ্রগতি সম্ভব। প্রবীণদের সম্মান ও তাঁদের দিকনির্দেশনাকে পাথেয় করে এগিয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার। এডি নগরের অরবিন্দ ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠা দিবসে ৬১ জন প্রবীণ নাগরিককে সম্মাননা প্রদান করা হয়। by Newz Tripura 19/08/2026 0