ঐতিহ্য ও সংস্কৃতির আবহে পালিত হল ৩৫তম মণিপুরী ভাষা দিবস। মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে ভাষা ও সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর টাউন হলের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী সহ বিশিষ্টজনেরা।