Tuesday, July 28, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে রক্ষা পেল না পাচারকারী,

Newz Tripura by Newz Tripura
15/05/2023
in LOCAL NEWS
0
অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে রক্ষা পেল না পাচারকারী,
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে রক্ষা পেল না পাচারকারী, পুলিশের হাতে আটক গাড়ি সহ গাঁজা!!

গাঁজা পাচার করতে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলোনা, ধরা পড়তে হল পুলিশের কাছে ৷
রবিবার রাতে কুমারঘাট ট্রাফিক ইউনিটের ইনচার্জ পঙ্কজ দেবনাথের কাছে একটি গোপন খবর আসে যে, আগরতলা থেকে একটি বিলাশ বহুল মারুতি গাড়ি করে আসামের উদ্যেশ্যে গাঁজা পাচার হবে ৷ সেই খবরের ভিত্তিতে ট্রাফিক ইউনিটের ইনচার্জ পঙ্কজ দেবনাথ সহ অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীদের নিয়ে কুমারঘাট ৯১ মাইল এলাকায় জাতীয় সড়কে উৎ পেতে বসে থাকে ৷ পরে রাতে আগরতলা দিক থেকে নম্বরবিহীন পেছোনে ও সামনে Advocate এর সিম্বল লাগানো এবং গাড়িটির সামনে জাতীয় পতাকা লাগানো একটি গাড়ি আসতেই, গাড়িটিকে কুমারঘাট ট্রাফিক ইউনিটের কর্মীরা দাঁড়ানোর জন্য বললে, গাড়িটি সেখান থেকে ট্রাফিক সিগন্যাল ভেঙে পালিয়ে যায় ৷ পরে ট্রাফিক ইউনিটের ইনচার্জ পঙ্কজ দেবনাথ সাথে সাথেই গাড়িটিকে আটকানোর জন্য পেঁচারথল থানায় খবর পাঠায় ৷ পরে পেঁচারথল থানার পুলিশ গাড়িটিকে ধাও করে দংছড়া এলাকায় গাড়িটিকে আটক করলেও গাড়িতে থাকা গাঁজা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসেন কুমারঘাট মহকুমা পলিশ আধিকারিক কমৌ দেববর্মা ৷ মহকুমা পুলিশ আধিকারিক সহ পেঁচারথল থানার ওসি সুমন আচার্য এবং সাব ইন্সপেক্টর দুলালচন্দ্র ভৌমিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ প্যাকেটে মোট ১৭৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে ৷ পরে পুলিশ গাড়িটিকে পেঁচারথল থানায় নিয়ে যায় ৷ এ ব্যপারে পুলিশ একটি NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ৷ সোমবার উদ্ধারকৃত গাঁজাগুলি ঊনকোটি জেলা ও দায়রা জর্জের আদালতে পাঠানো হয় ৷ পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধাকৃত শুকনো গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক ২৭ লক্ষ টাকা ৷ তবে এই যাত্রায় পাচারকারীরা গাড়িতে Advocate এর স্টিকার সহ গাড়ির সামনে জাতীয় পতাকা লাগিয়ে একেবারে VIP গাড়ির মতো সাজিয়ে গাঁজা বোঝাই করে পাচার করছিলো যাতে করে গাড়িটিকে দেখে পুলিশের কোনো ধরনের সন্দেহ না হয় ৷ অবশেষে গাঁজা পাচারকারীদের এই ধরনের কৌশলও কাজে লাগলোনা ৷ গাড়ি সহ শুকনো গাঁজা আটক হল পুলিশের কাছে ৷

Related posts

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

28/07/2026
মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

28/07/2026
Previous Post

উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ড এলাকা পরিদর্শন করলেন মেয়র!

Next Post

গোটা দেশে এসময় সবচাইতে আলোচিত সিনেমার নাম ‘দ্যা কেরালা স্টোরি’

Next Post
গোটা দেশে এসময় সবচাইতে আলোচিত সিনেমার নাম ‘দ্যা কেরালা স্টোরি’

গোটা দেশে এসময় সবচাইতে আলোচিত সিনেমার নাম 'দ্যা কেরালা স্টোরি'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক শোভাযাত্রা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা প্যারাডাইস চৌমুনীতে গিয়ে সমাপ্ত হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা গড়ে তোলাই ছিল এদিনের মূল লক্ষ্য। 

2 months ago

সেনাবাহিনীর আধুনিকীকরণে নয়া পদক্ষেপ সরকারের

4 years ago
প্রভুবাড়ি এলাকার পুকুর দখলের অভিযোগ উঠে মুখ্যমন্ত্রীর দপ্তরে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন—জনস্বার্থের সম্পত্তি দখলের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

8 months ago

সবর হলো টি এস ইউ।

4 years ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In