বিদ্যুৎ ট্যারিফ বৃদ্ধি নিয়ে বাম ও বিজেপি সরকারের আমলের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরলেন মন্ত্রী রতন লাল নাথ। তাঁর দাবি, বাম আমলের শেষ ৮ বছরে বিদ্যুৎ ট্যারিফ বেড়েছিল ১১৬.০৩ শতাংশ। সেখানে বিজেপি শাসনের ৮ বছরে ট্যারিফ বৃদ্ধির হার ৪০.৪২ শতাংশ, যা বাম আমলের তুলনায় আড়াই গুণেরও কম। সংবাদমাধ্যমের সামনে পরিসংখ্যান দিয়ে এই তথ্য তুলে ধরেন মন্ত্রী।