Friday, September 11, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

জিবি হাসপাতালে অর্থোপেডিক বিভাগের উল্লেখযোগ্য সাফল্য

Newz Tripura by Newz Tripura
11/07/2026
in LOCAL NEWS
0
জিবি হাসপাতালে অর্থোপেডিক বিভাগের উল্লেখযোগ্য সাফল্য
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের উল্লেখযোগ্য সাফল্যে এক রোগী প্রাণ ফিরে পেলেন। ৪ এপ্রিল ২০২৬ রাণীরবাজার কাউয়াবনের বাসিন্দা, টুটন শীল(৪৮) প্রতিদিনের মতোই নিজের সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ির ঠিক কাছাকাছি পৌঁছানো মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এই মারাত্মক দুর্ঘটনায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার বাম দিকের কোমরের জয়েন্ট (পেলভিক বোন)মারাত্মকভাবে ভেঙে গিয়েছিল।
দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত রাণীরবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাকে জিপিবি হাসপাতালে রেফার করা হয় এবং ৪ এপ্রিল রাতে তাকে সেখানে ভর্তি করানো হয়। ট্রমা সেন্টারে প্রাথমিক দেখভালের পর তাকে অর্থোপেডিক বিভাগে স্থানান্তর করা হয়। তবে জটিলতার কারণে অন্যান্য ইউনিট থেকে তাকে রাজ্যের বাইরে রেফার করার পরামর্শ দেওয়া হয়েছিল, যা পরিবারের জন্য ছিল অত্যন্ত দুশ্চিন্তার ও ব্যয়বহুল। এমন কঠিন পরিস্থিতিতে আশার আলো হয়ে এগিয়ে আসেন অর্থোপেডিক বিভাগের সার্জন ডাঃ পুলক সাহা। তিনি অত্যন্ত সহানুভূতির সাথে রোগীর দায়িত্ব নেন এবং বাইরে রেফার না করে নিজেই চিকিৎসার সিদ্ধান্ত নেন।

গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে ডাঃ পুলক সাহা ও তার টিম অত্যন্ত সফলতার সাথে টুটন শীলের পেলভিক বোন-এর জটিল অস্ত্রোপ্রচারটি সম্পন্ন করেন। এই জটিল প্রক্রিয়ায় অস্ত্রোপচারে সময় লাগে প্রায় ৪ ঘন্টা । ট্রমা কেয়ার সেন্টারে ইনচার্জ ও অর্থোপেডিক সার্জন ডাঃ পুলক সাহার তত্ত্বাবধানে এই চিকিৎসক টিমে ছিলেন ডাঃ স্বরজিৎ দেববর্ম্মা এবং ডাঃ সন্তোষ রিয়াং সঙ্গে টিমে ছিলেন নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

Related posts

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

11/09/2026
পুজোর আগে ওয়ার্ড উন্নয়নে ৫৫ লক্ষ টাকা অনুমোদন। গুরুত্বপূর্ণ বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা মেয়র দীপক মজুমদারের।

পুজোর আগে ওয়ার্ড উন্নয়নে ৫৫ লক্ষ টাকা অনুমোদন। গুরুত্বপূর্ণ বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা মেয়র দীপক মজুমদারের।

10/09/2026

ডাক্তারবাবুর মানবিকতা, সঠিক সিদ্ধান্ত এবং দক্ষ চিকিৎসার ফলেই টুটন শীল আজ সুস্থতার পথে। এটি কেবল একটি সফল অপারেশনই নয়, বরং চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভরসা পুনরুজ্জীবিত করার এক অনন্য গল্প। গত ১১ মে, ২০২৬ রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়।

আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যেই জিবিপি হাসপাতালে অতি দ্রুততার সাথে এই ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা লাভ করে রোগীর পরিবার পরিজনেরা খুবই আনন্দিত। গত ৩ জুলাই তিনি আবার অর্থোপেডিক ডিপার্টমেন্টে রুটিন চেকআপে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং চলাফেলা করতে কোনও অসুবিধা হয় না এখন তার। উল্লেখ্য, উত্তর পূর্বাঞ্চলের হাতেগোনা যে কয়টি ইনস্টিটিউশনে (পেলভিক বোন) অস্ত্রোপচার হয়, তার মধ্যে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল অন্যতম।

Previous Post

আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে আইজি-র সঙ্গে বৈঠকে বাম যুব নেতৃত্ব।

Next Post

আগামী ১৪ ও ১৫ জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

Next Post
আগামী ১৪ ও ১৫ জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

আগামী ১৪ ও ১৫ জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার ৬নং ওয়ার্ডে অঙ্গওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ

তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার ৬নং ওয়ার্ডে অঙ্গওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ

3 years ago
Home

বি এল সন্তোষের সাথে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

4 years ago
ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা। আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা। আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

2 weeks ago
হোমগার্ডদের ন্যায্য অধিকার ও মাসিক ভাতার দাবিতে পথে নামলেন কর্মীরা—১০,০০০ টাকার পেনশনসহ একাধিক দাবিতে জোরালো প্রতিবাদ।

হোমগার্ডদের ন্যায্য অধিকার ও মাসিক ভাতার দাবিতে পথে নামলেন কর্মীরা—১০,০০০ টাকার পেনশনসহ একাধিক দাবিতে জোরালো প্রতিবাদ।

4 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In