যৌথ অভিযানে ফের সামনে এল শিশু সুরক্ষার কঠিন বাস্তবতা। শিশুশ্রম ও শিশু অধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম দপ্তর এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারের উদ্যোগে আগরতলার বিভিন্ন এলাকায় পরিচালিত হয় বিশেষ অভিযান। এই অভিযানে বটতলা এলাকার সত্যনারায়ণ রেস্টুরেন্ট এবং আখাউড়া রোডস্থিত রাধা কৃষ্ণ সার্ভিসিং সেন্টার থেকে উদ্ধার করা হয় দুইজন অপ্রাপ্তবয়স্ক শিশুকে, যাদের জড়িয়ে পড়তে হয়েছিল শ্রমের কঠিন চক্রে। অভিযানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকরা। উদ্ধার হওয়া শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যে ইতিমধ্যেই আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসনের মতে, শিশুদের নিরাপদ ও সুরক্ষিত শৈশব নিশ্চিত করতে এবং শিশুশ্রম নির্মূল করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়েছে। শিশুরা শ্রমিক নয়, তারা ভবিষ্যৎ—এই বার্তাই আবারও তুলে ধরল এই অভিযান। 5 months ago
আগরতলায় শিশু নিখোঁজের ঘটনায় দ্রুত পদক্ষেপে নেমে পরিস্থিতি সামাল দিল পশ্চিম আগরতলা থানা। স্কুলের সামনে থেকে নিখোঁজ হওয়ার পর টানা অনুসন্ধানের ভিত্তিতে উদ্ধার হলো শিশু। মায়ের কোলে ফেরানোর মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর। ঘটনাটির তদন্ত অব্যাহত বলে জানান কর্মকর্তারা। 11 months ago
শনিবার ভাটি অভয়নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজ্য ও জেলা পর্যায়ের SAANS অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার। এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে SAANS উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয় এবং উপস্থিত অতিথিরা কার্যক্রম সফল করার আহ্বান জানান। 11 months ago
ভক্তি, বিশ্বাস আর উৎসবের উচ্ছ্বাসে মুখর রথযাত্রা। রাজধানীর জগন্নাথ দেববাড়ির রথ টানতে রাজপথে উপচে পড়ল ভক্তদের ঢল। 3 months ago