Saturday, May 30, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

সরকার আন্তরিক প্রাণী চিকিৎসালয় ভবন উদ্বোধনে মন্ত্রী ভগবান

Newz Tripura by Newz Tripura
30/09/2022
in LOCAL NEWS
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Related posts

নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে অভিনন্দন জানাতে আয়োজিত সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ। আগরতলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের ঐক্য ও শক্তির বার্তা ফুটে ওঠে।

নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে অভিনন্দন জানাতে আয়োজিত সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ। আগরতলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের ঐক্য ও শক্তির বার্তা ফুটে ওঠে।

29/05/2026
সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণের উপর জোর—আগরতলা মন্ডলের উদ্যোগে রাধানগর হিন্দি স্কুলে অনুষ্ঠিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান।

সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণের উপর জোর—আগরতলা মন্ডলের উদ্যোগে রাধানগর হিন্দি স্কুলে অনুষ্ঠিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান।

29/05/2026

এলিয়াজ হোসেন ,৭ই সেপ্টেম্বর।। বক্সনগরের বহু প্রতীক্ষিত প্রাণী চিকিৎসালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন হলো বুধবার দুপুর ১২ ঘটিকার সময় পশু চিকিৎসালয়ের মাঠ প্রাঙ্গনে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম মজুমদার ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন, সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য।এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বক্সনগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান নিরঞ্জন নম:। প্রথমে মন্ত্রী প্রাণী চিকিৎসালয়ের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর অতিথিদের মঞ্চে বরণ করে নেন পুষ্প, উত্তরী পরিধানের মাধ্যমে দপ্তরের কর্মকর্তারা। তারপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মন্ত্রী ভগবান দাস অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তারপর বক্তব্য রাখেন দপ্তরের আধিকারিক বিমল কৃষ্ণ দাস। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নবনির্মিত দ্বিতল ভবনের নির্মাণ ব্যয় ৫২ লক্ষ টাকা। আমরা রাজ্য সরকারের দিশায় পশু পাখির উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই সমস্ত উন্নয়নমূলক কাজ কর্মে আরো এগিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এছাড়া অনুষ্ঠানের মাঝে ৬১জন কে মুরগ, ছাগল, হাঁস, শুকর ও গরু বেনিফিসারী দেওয়া হয়েছে।তারপর হজ কমিটির চেয়ারম্যান জসীমউদ্দীন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধক তথা মন্ত্রী ভগবান দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন,বক্সনগর এলাকা থেকে বিজেপি দলের বিধায়ক না থাকলেও সরকার বক্সনগর এলাকার উন্নয়নের জন্য আন্তরিক রয়েছে এক এিপুরা শ্রেষ্ঠ এিপুরা গড়তে সকল নাগরিকদের সহযোগীতা চাইছে। মন্ত্রী ভগবান দাস বলেন পশুপাখি রাজ্যের একটি সম্পদ। রাজ্যের উন্নয়নে এই সম্পদকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারিভাবে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। মানুষ আর পশু পাখি পালনে পিছিয়ে যাবে না। সরকারের বিভিন্ন প্রকল্পগুলি দেখে পশুপালনে আরো এগিয়ে যাবে। মানুষের অত্যাধুনিক চিকিৎসার মত পশুপাখির চিকিৎসার জন্য বিভিন্ন অত্যাধুনিক পরিষেবা নিয়ে আমরা রাজ্যে কাজ করছি। আগের সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে মাংস,দুগ্ধ ও পশু পাখি পালনে অনেকাংশে এগিয়ে গেছে। রাজ্যে বর্তমানে ৯০ কোটি টাকারও বেশি অনুদানে প্রাণী চিকিৎসালয়ের জন্য নবনির্মিত ভবনের কাজ চলছে। কিছুদিনের পূর্বে তিনটি নবম নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। সবকিছুর উর্ধ্বে উঠে রাজ্যে পশুপালন বিকাশ দপ্তরের উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে।

Previous Post

বৈঠকে জে পি নাড্ডা ও বিপ্লব কুমার দেব।

Next Post

স্ব-নির্ভররতার লক্ষ্যে আয়োজিত হলো মেগা ঋন দান শিবির ।

Next Post

জে আর বি টি বোর্ডের ফলাফল প্রকাশের দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

তিন সদস্যের এডভাইজারি কমিটি গঠন

তিন সদস্যের এডভাইজারি কমিটি গঠন

3 years ago
বিশালগড়ে বাম ছাত্র নেতা হিমাদ্রী শেখর ঘোষের উপর হামলার প্রতিবাদে রাজধানীর পুলিশ সদর দফতরের সামনে ঘেরাও ও অবস্থান বিক্ষোভ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে উত্তাল আন্দোলন।

বিশালগড়ে বাম ছাত্র নেতা হিমাদ্রী শেখর ঘোষের উপর হামলার প্রতিবাদে রাজধানীর পুলিশ সদর দফতরের সামনে ঘেরাও ও অবস্থান বিক্ষোভ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে উত্তাল আন্দোলন।

2 weeks ago
আচমকাই দুপুরে বোমা ফেটে গুরুতর আহত দুই কিশোর

আচমকাই দুপুরে বোমা ফেটে গুরুতর আহত দুই কিশোর

3 years ago
শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল ক্লাবের উদ্যোগে মহিলা ক্রিকেটারদের উৎসাহ দিতে জার্সি বিতরণ, উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ ক্লাবের সদস্যরা।

শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল ক্লাবের উদ্যোগে মহিলা ক্রিকেটারদের উৎসাহ দিতে জার্সি বিতরণ, উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ ক্লাবের সদস্যরা।

2 weeks ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In