Tuesday, July 28, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

শ্রীকৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমী মহোৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Newz Tripura by Newz Tripura
30/09/2022
in LOCAL NEWS
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সমাজের কল্যাণের লক্ষ্যেই আমাদের কাজ করা প্রয়োজন। নতুন প্রজন্মের মধ্যে ভক্তিবাদ ভাবনা জাগিয়ে তুলে তাদের সঠিক পথে পরিচালনা করাও আমাদের কর্তব্য। তবেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। বৃহস্পতিবার লক্ষীনারায়ণবাড়ি রোডস্থিত শ্রীকৃষ্ণ মন্দিরে ৭দিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে ভগবান শ্রীকৃষ্ণের বহুরূপের বিগ্রহের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিগণ। মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন, কৃষ্ণের জন্মাষ্টমী হিন্দুদের জন্য একটা পবিত্র দিন। কৃষ্ণ জন্মাষ্টমীকে কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিনী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামেও অভিহিত করা হয়। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিনী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা যাদব মহাসভা জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রতিবছরই নানা কর্মসূচি গ্রহণ করে থাকে। যাদব মহাসভার আন্তরিক উদ্যোগের ফলেই শ্রীকৃষ্ণ মন্দির নতুন রূপে গড়ে উঠেছে। যাদের অবদানের ফলে শ্রীকৃষ্ণ মন্দির নতুন রূপে গড়ে উঠেছে তাদের সম্পর্কে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের ত্রিদন্ডি ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, কাঠিয়া বাবা আশ্রমের মহন্ত সদানন্দ দাস কাঠিয়া বাবা এবং শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ।

Related posts

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

28/07/2026
মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

28/07/2026

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, ত্রিপুরা যাদব মহাসভার সাধারণ সম্পাদক নিরঞ্জন ঘোষ প্রমুখ।

Previous Post

সেনাবাহিনীর আধুনিকীকরণে নয়া পদক্ষেপ সরকারের

Next Post

তপশিলি জাতি ছাত্রছাত্রীদের জন্য নির্মাণ করা হচ্ছে ছাত্রাবাস 

Next Post

তপশিলি জাতি ছাত্রছাত্রীদের জন্য নির্মাণ করা হচ্ছে ছাত্রাবাস 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

সেনাবাহিনীর আধুনিকীকরণে নয়া পদক্ষেপ সরকারের

4 years ago
আজ আইটি ভবনের স্মার্ট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো “General AI for Impact: Smart Tools for Smarter Governance” শীর্ষক সমাপনী ও প্রেস ব্রিফিং অনুষ্ঠান।

আজ আইটি ভবনের স্মার্ট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো “General AI for Impact: Smart Tools for Smarter Governance” শীর্ষক সমাপনী ও প্রেস ব্রিফিং অনুষ্ঠান।

1 year ago
Home

শিক্ষা মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ ও ধর্ণা প্রদর্শন

4 years ago
Home 2

শপথ গ্রহণের প্রস্তুতি বৈঠক!

3 years ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In