Friday, September 11, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

বিপ্লব’ শুরু বিপ্লবের! ত্রিপুরায় সংকটে বিজেপি সরকার

Newz Tripura by Newz Tripura
22/05/2023
in LOCAL NEWS
0
বিপ্লব’ শুরু বিপ্লবের! ত্রিপুরায় সংকটে বিজেপি সরকার
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

‘বিপ্লব’ শুরু বিপ্লবের! ত্রিপুরায় সংকটে বিজেপি সরকার

ত্রিপুরায় সরকার নিয়ে টানাপোড়েনের পরিস্থিতি ৷ ফের ‘বিপ্লব’ শুরু করেছেন প্রাক্তণ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৷ রাজ্যে পার্টিতে বহিরাগতদের হস্তক্ষেপের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি ৷ রবিবার নিজের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’মাঝে মধ্যে দলে বাইরের লোকজন হস্তক্ষেপ করছে ৷ তাতে কাজে সমস্যাও হচ্ছে ৷ দলের একটা শৃঙ্খলাও আছে ৷ আমি বিষয়টি সম্পর্কে দলকে অবগত করছি ৷ আমরা প্রধানমন্ত্রী, নাড্ডা জীর নেতৃত্বে চলি’ ৷ তার এই মন্তব্যের পরই নড়েচড়ে বসেছে দিল্লির শীর্ষ নেতৃত্ব ৷ বিপ্লব দেবকে এদিনই তলব করা হয়েছে দিল্লিতে ৷

Related posts

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

11/09/2026
পুজোর আগে ওয়ার্ড উন্নয়নে ৫৫ লক্ষ টাকা অনুমোদন। গুরুত্বপূর্ণ বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা মেয়র দীপক মজুমদারের।

পুজোর আগে ওয়ার্ড উন্নয়নে ৫৫ লক্ষ টাকা অনুমোদন। গুরুত্বপূর্ণ বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা মেয়র দীপক মজুমদারের।

10/09/2026

কর্ণাটকে ভরাডুবির পর ত্রিপুরাতেও সংকটে বিজেপি ৷ প্রাক্তণ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বেসুরো মনোভাব দেখা দিয়েছে ৷ দলে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তিনি নালিশ জানাবেন বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানান ৷ পাশাপাশি বিপ্লব দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করেছেন ৷ তাঁর কথায়,’আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, জেপি নাড্ডা জীর নেতৃত্বে চলি’ ৷ প্রশাসন ও সংগঠনের কাজ সে ভাবেই হয় ৷ ‘আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে নিষ্ঠা সহকারে করেছি ৷ কিন্ত মাঝে মধ্যে বাইরের হস্তক্ষেপ হচ্ছে এখানে ৷ এতে পার্টির ক্ষতি হচ্ছে ৷ তা নিয়ে দলকে অবগত করছি’ ৷

বিপ্লব দেব মুখ খোলার পরই নড়েচড়ে বসেছে হাইকমান্ড ৷ তাঁকে দিল্লিতে জরুড়ি ভিত্তিতে তলব করা হয়েছে ৷ দিল্লি থেকে গতকালই তিনি ত্রিপুরায় ফিরেছিলেন ৷ কিন্ত হাইকমান্ডের জরুরি তলব পেয়ে ফিরতি বিমানে ফের দিল্লিতে চলে গেলেন ৷ ত্রিপুরার প্রাক্তণ ও ‘বিতর্কিত’ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আর এস এস ঘরনার লোক ৷ মুখ্যমন্ত্রী থাকাকালীন নানা সময়ে তাঁর নানা মন্তব্য একাধিক বিতর্কের জন্ম দিয়েছে ৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরও দলের বিরুদ্ধে মুখ খোলেননি বিপ্লব ৷ বরং দিল্লি ফিরে গিয়ে সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত করেছেন ৷

কিন্ত চব্বিশের লোকসভা ভোটের আগে হটাৎ করেই পার্টির বিরুদ্ধে তাঁর আনা বহিরাগত হস্তক্ষেপের চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সরগরম ত্রিপুরার রাজনীতি ৷ এই মুহূর্তে মাত্র দুই আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরার ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ গত বিধানসভা ভোটের আগে নবগঠিত রাজনৈতিক দল তিপ্রা মথাও সরকারের উপর বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেছেন ৷ এবার আবার দলের অন্দরেই ‘বিপ্লব’— এর আভাস ৷ ফলে যথেষ্ট চাপে ত্রিপুরা সরকার ৷

Previous Post

রবিবার ২১শে মে ধর্মনগর বয়েজ ক্লাব এর উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এক মেগা স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷

Next Post

Tripura state AIDS control society, Health & Family welfare Development এর উদ্যোগে উত্তরজেলা হাসপাতালে S-OST সেন্টার এবং FI-ART সেন্টারের শুভ উদ্বোধন হয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

২০২৪ লোকসভা নির্বাচন কে সামনে রেখে বিজেপির প্রচার শুরু।

২০২৪ লোকসভা নির্বাচন কে সামনে রেখে বিজেপির প্রচার শুরু।

3 years ago
আসন্ন দুর্গাপূজার দিনগুলিতে সকলে যেন  ভালো ভাবে কাটাতে পারে সেই লক্ষ্যে বাধারঘাট কেন্দ্রের দুঃস্থ মা বোনদের  শাড়ি বিতরণ করলেন বিধায়িকা মিনা রানি সরকার

আসন্ন দুর্গাপূজার দিনগুলিতে সকলে যেন ভালো ভাবে কাটাতে পারে সেই লক্ষ্যে বাধারঘাট কেন্দ্রের দুঃস্থ মা বোনদের শাড়ি বিতরণ করলেন বিধায়িকা মিনা রানি সরকার

12 months ago
দীর্ঘ প্রায় ৬ মাসের টানাপোড়েনের পর অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়ল বিতর্কিত শাহজাহান ইসলাম।

দীর্ঘ প্রায় ৬ মাসের টানাপোড়েনের পর অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়ল বিতর্কিত শাহজাহান ইসলাম।

8 months ago
রাজ্যের প্রান্তিক মানুষদের কাছে পৌঁছাতে নতুন উদ্যোগ বিজেপির। “বস্তি চলো অভিযান”-এর মাধ্যমে বিভিন্ন জাতি গোষ্ঠীর উন্নয়নে সরকারের নেওয়া প্রকল্প ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরাই এই কর্মসূচীর মূল লক্ষ্য।

রাজ্যের প্রান্তিক মানুষদের কাছে পৌঁছাতে নতুন উদ্যোগ বিজেপির। “বস্তি চলো অভিযান”-এর মাধ্যমে বিভিন্ন জাতি গোষ্ঠীর উন্নয়নে সরকারের নেওয়া প্রকল্প ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরাই এই কর্মসূচীর মূল লক্ষ্য।

5 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In