প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের সম্প্রচার উপলক্ষে আগরতলা বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের ৫১ নম্বর বুথে আয়োজিত কর্মসূচিতে যোগ দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকারসহ বিজেপির দলীয় কর্মী ও সমর্থকরা।