জনগণনা ২০২৭-এর আনুষ্ঠানিক সূচনার মধ্য দিয়ে আজ রাজ্যজুড়ে শুরু হলো বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ। জনগণনা অধিকর্তা রতন বিশ্বাস গণনাকারী দলকে সঙ্গে নিয়ে আগরতলার রাজনগর এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জানান, উৎসবের আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগণনার কাজ এগিয়ে চলছে এবং নির্ভুল তথ্য সংগ্রহে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 months ago
দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কর্মসূচিকে সামনে রেখে গোর্খাবস্তিস্থিত এআরডিডি দপ্তরে দ্বিতীয় স্বেচ্ছাসেবী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। 8 months ago