Saturday, May 30, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

কোথায় রয়েছে এডিসি প্রশাসন? তাদের কি এবার দুরবিন দিয়ে খোঁজতে হবে জনজাতিদের

Newz Tripura by Newz Tripura
17/05/2023
in LOCAL NEWS
0
কোথায় রয়েছে এডিসি প্রশাসন? তাদের কি এবার দুরবিন দিয়ে খোঁজতে হবে জনজাতিদের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

কোথায় রয়েছে এডিসি প্রশাসন?
তাদের কি এবার দুরবিন দিয়ে খোঁজতে হবে জনজাতিদের? প্রশ্ন তাদের মধ্যে ৷
এক ঘড়া জলের জন্য চাতক পাখির মতো আকাশের দিকে তাঁকিয়ে থাকতে হয় জনজাতিদের ৷ বছরের পর বছর এই একই ঘটনা চললেও, যেখানে রাজ্যে এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে তীপ্রা মথা দল প্রতিশ্রুতি দিয়েছিলো, এই কাজগুলি ৭৫ বছরে হয়নি,সেই কাজগুলি এডিসি-তে ক্ষমতায় আসার পর তীপ্রা মথা করে দেখাবে ৷ তারপরও এডিসি এলাকাগুলি সাধারণ পানীয় জলের অভাবে ভুগছে ৷ শিক্ষা আর স্বাস্থ্য তো দুরের কথা, পানীয় জলের জন্যে কখনো কখনো তাদের রাস্তা অবরোধ করতে হচ্ছে, কখনো বা এডিসি মহিলারা রাস্তা আটকে দাবি জানাচ্ছেন ৷ প্রশাসনের কোনো হেলদোল নেই ৷ এডিসি প্রশাসনের পক্ষ থেকে হাজার হাজার প্রতিশ্রুতি দেওয়ার পরও এখন কোথায় রয়েছে তারা, দুরবিন দিয়ে খোঁজচ্ছেন জনজাতিরা ৷

মহিনীনগর এডিসি ভিলেজ, এখানে প্রায় ৩৫ পরিবারের ১৭৫ জন লোকের বসবাস ৷ প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর জলজীবন মিশন এই এলাকায় বটুয়াবাড়ির উপজাতির কাছে স্বপ্নের ফেরওয়ালা মাত্র, এবং এডিসি প্রশাসনের রাজনৈতিক ক্ষমতা প্রাপ্ত দল তাদের হাতের বাইরে ৷
বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত মহিনী এডিসি ভিলেজ ৷ সম্পূর্ণ উপজাতি মানুষের বসবাস ৷ খোঁজ নেওয়ার বিন্দুমাত্র সময় নেই নেতৃত্বদের ৷ তীব্র জলের সমস্যা মহিনীনগর অন্তর্গত বটুয়াবাড়ির মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে ৷ দীর্ঘদিন গ্রামে জলের দাবিতে স্থানীয় পঞ্চায়েত,ব্লক এমনকি শাসকদলের নেতাদের বার বার বলার পরও পানীয় জলের সমস্যা সমাধানের বিন্দুমাত্র উদ্যোগ গ্রহণ করেন নি ৷ গ্রামের শিশু,বৃদ্ধ,বৃদ্ধা,নারী কখনো কাঁধের ভাড়ে করে কখনো বা মাথায় কলসী ডেকচি নিয়ে দুই থেকে তিন কিলোমিটার দূরে জল সংগ্রহ করে এনে তৃষ্ণা মেটান ৷ রান্না,স্নান,শৌচালয়ের জন্য ব্যবহার করেন ৷ বিজ্ঞাপন সর্ব্বোষ্য সরকারের জলজীবন মিশন তাদের হাতের নাগালের বাইরে ৷ তার পাশাপাশি এডিসি সরকারে থাকা তীপ্রা মথার নেতৃত্বদেরকেও তারা খোঁজে পাচ্ছেন না কোনো জায়গাতেই ৷ একটি পাইপ মাটিতে শুয়ে দিয়ে দায়িত্ব খালাস করেছে নাকি পঞ্চায়েত এবং জল সম্পদ দপ্তর ৷ বর্তমানে সেই পাইপ দিয়েও তেমন জল উঠছেনা ৷

Related posts

নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে অভিনন্দন জানাতে আয়োজিত সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ। আগরতলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের ঐক্য ও শক্তির বার্তা ফুটে ওঠে।

নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে অভিনন্দন জানাতে আয়োজিত সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ। আগরতলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের ঐক্য ও শক্তির বার্তা ফুটে ওঠে।

29/05/2026
সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণের উপর জোর—আগরতলা মন্ডলের উদ্যোগে রাধানগর হিন্দি স্কুলে অনুষ্ঠিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান।

সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণের উপর জোর—আগরতলা মন্ডলের উদ্যোগে রাধানগর হিন্দি স্কুলে অনুষ্ঠিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান।

29/05/2026

মঙ্গলবার সকালে বটুয়াবাড়ির রমনীরা বটুয়াবাড়ি অঙ্গণওয়াড়ি কেন্দ্রে জলের জন্যে সেই পাইপের সামনে একটি ডেকচি,কলসী,ঘটি,বাটি নিয়ে অধীর আগ্রহে বসে থাকেন জলের জন্যে ৷ চাতক পাখির মত তাঁকিয়ে থাকেন জলের তেষ্টায় ৷ তারপরও তাদের এই সমস্যা পূরণ হয়নি ৷ এখানে একজনের সাথে কথা বললে, তিনি জানিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জলের পাইপ আছে জল সবসময় সেখানে থাকেনা ৷ বিদ্যুৎ থাকলেও জলের সমস্যা, বিদ্যুৎ না থাকলে জল পুরোপুরিভাবে বন্ধ থাকে ৷ প্রায় সময়ই বিদ্যুতের সমস্যা থাকে যার কারনে তৃষ্ণা মেটাবার জন্যে পানীয় জলটুকু তারা পান না ৷ পঞ্চায়েত,বিডিও,বিজেপি নেতা, মথা নেতা তারা সবাই জানেন ৷ সবাইকে জলের ব্যবস্থার জন্যে বহুবার বলা হয়েছে, তারপরও জল না খেয়ে মানুষ মরুক, এটাকেই যেন বলে সেটা বলেছে সেখানকারই একজন জনজাতি মহিলা দেবলক্ষ্মী ৷
তিনি জানিয়েছেন, এলাকায় দ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে ৷ নয়তো পানীয় জলের অভাবে এলাকার মানুষকে মরতে হবে ৷

Previous Post

আগরতলা চন্দ্রপুর এলাকা থেকে ছয় জন নেশা কারবারি আটক!!!

Next Post

ভারতীয় রেলওয়ে দেশের জীবন রেখা ৷ আজ শুধু ত্রিপুরা নয় গোটা উত্তরপূর্বাঞ্চলের জনগনের জন্য আনন্দের দিন !!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

পহেলা বৈশাখ উপলক্ষে রবীন্দ্র ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা ফোক একাডেমি। 

পহেলা বৈশাখ উপলক্ষে রবীন্দ্র ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা ফোক একাডেমি। 

1 month ago
Home

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক উপরাষ্ট্রপতি

3 years ago
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা, উপস্থিত মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা, উপস্থিত মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

9 months ago
অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক প্রতিকূলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মানিক সরকার

অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক প্রতিকূলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মানিক সরকার

3 years ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In