Friday, September 11, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

উই নিড ফুড-নট টবাকো’ অর্থাৎ ‘আমাদের খাদ্য চাই, তামাক নয়’ !

Newz Tripura by Newz Tripura
01/06/2023
in LOCAL NEWS
0
উই নিড ফুড-নট টবাকো’ অর্থাৎ ‘আমাদের খাদ্য চাই, তামাক নয়’ !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

‘উই নিড ফুড-নট টবাকো’ অর্থাৎ ‘আমাদের খাদ্য চাই, তামাক নয়’ !

জিরানিয়ার অগ্নিবীণা হলে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত হয়েছে ৷
পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷ উল্লেখ্য এবারের বিশ্ব তামাক মুক্ত দিবসের মূল ভাবনা হলো ‘আমাদের খাদ্য চাই, তামাক নয়’ ৷

Related posts

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

11/09/2026
পুজোর আগে ওয়ার্ড উন্নয়নে ৫৫ লক্ষ টাকা অনুমোদন। গুরুত্বপূর্ণ বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা মেয়র দীপক মজুমদারের।

পুজোর আগে ওয়ার্ড উন্নয়নে ৫৫ লক্ষ টাকা অনুমোদন। গুরুত্বপূর্ণ বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা মেয়র দীপক মজুমদারের।

10/09/2026

অগ্নিবীণা হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয় ৷ তামাক জাতীয় দ্রব্য সেবনের ফলে মানবদেহে যে নেতিবাচক প্রভাব পড়ে তা নিয়ে জনগণকে সচেতন করতেই বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয় ৷ অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী নিজেকে সুস্থ রাখা ও একটি সুন্দর নেশামুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ৷ তিনি বলেন, তামাক সেবন থেকে দূরে থাকতে হবে ৷ আমরা প্রত্যেকেই যদি এটা মেনে চলি তাহলে নেশা মুক্ত সমাজ গড়ে উঠবে ৷

এদিন অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী তামাক সেবন থেকে দূরে থাকার জন্য উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান ৷ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ দেবাশিস দাস বিশ্ব তামাক মুক্ত দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন ৷ অনুষ্ঠানে রাজ্যের ক্যান্সার বিশেষজ্ঞ অরুপ রায় বর্মন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তামাক সেবনের কুফলের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ৷ এদিন জেলায় তামাক বিরোধী কর্মসূচি বাস্তবায়নে যোগেন্দ্রনগর আরবান প্রাইমারি হেল্থ সেন্টার ও জিরানীয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রকে পুরস্কৃত করা হয় ৷ তাছাড়াও জিরানীয়া নগর পঞ্চায়েত, আরক্ষা দপ্তরকেও সম্মাননা জ্ঞাপন করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন রীতা দাস, রানীবাজার পুর পরিষদের চেয়াপার্সন অপর্ণা শুক্লবৈদ্য সহ আরো অন্যান্যরা ৷

Previous Post

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত করেছিল পিএফআই, তল্লাশি শুরু ! !

Next Post

তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার ৬নং ওয়ার্ডে অঙ্গওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ

Next Post
তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার ৬নং ওয়ার্ডে অঙ্গওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ

তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার ৬নং ওয়ার্ডে অঙ্গওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

ডি এ বাড়ানোয় সরকারকে ধন্যবাদ জসীমদ্দিনের

ডি এ বাড়ানোয় সরকারকে ধন্যবাদ জসীমদ্দিনের

4 years ago
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ সম্পর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সরব বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা শাখা। এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, এই মন্তব্যে ব্রাহ্মণ সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে। তাঁরা বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান।

1 month ago
শিশু দিবস উপলক্ষে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে মেলার মাঠে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ দপ্তরের অধিকর্তা তপন দাস ও কমিশনের চেয়ারম্যান জয়ন্তি দেববর্মা।

শিশু দিবস উপলক্ষে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে মেলার মাঠে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ দপ্তরের অধিকর্তা তপন দাস ও কমিশনের চেয়ারম্যান জয়ন্তি দেববর্মা।

10 months ago
রাজ্যপালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সিইএম রুনিয়েল দেব্বর্মার—আলোচনার বিষয়বস্তু নিয়ে পরে সংবাদমাধ্যমকে জানালেন বিস্তারিত।

রাজ্যপালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সিইএম রুনিয়েল দেব্বর্মার—আলোচনার বিষয়বস্তু নিয়ে পরে সংবাদমাধ্যমকে জানালেন বিস্তারিত।

4 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In