Tuesday, October 27, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

আগুনে ঝলসে যাওয়া বিদ্যুৎকর্মীর খবর নিতে জিবি হাসপাতালে গেলেন বিদ্যুৎ মন্ত্রী।

Newz Tripura by Newz Tripura
05/05/2023
in LOCAL NEWS
0
আগুনে ঝলসে যাওয়া বিদ্যুৎকর্মীর খবর নিতে জিবি হাসপাতালে গেলেন বিদ্যুৎ মন্ত্রী।
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

আগুনে ঝলসে যাওয়া বিদ্যুৎকর্মীর খবর নিতে জিবি হাসপাতালে গেলেন বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা ৫ মে । উদয়পুরে বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে আগুনে ঝলসে যাওয়া হেল্পার সুখেন দাস এর পাশে দাঁড়ালো সরকার। আর্থিকভাবে সাহায্যের পাশাপাশি বহি রাজ্যে রেফার ও প্রয়োজনীয় অর্থের যোগান দিয়ে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম আহত বিদ্যুৎকর্মীর পরিবারকে ভরসা যুগিয়েছে । আহত বিদ্যুৎ কর্মীকে দেখতে শুক্রবার সকালেই বিধায়ক অভিষেক দেবরায় এবং বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা দেবাশীষ সরকারকে সঙ্গে নিয়ে জিবি হাসপাতালে গিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। চিকিৎসকদের সঙ্গে আহত বিদ্যুৎকর্মীর শারীরিক পরিস্থিতির বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পরে চিকিৎসকরা আহত সুখেন দাসকে বহিরাজ্যে রেফার করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার দুপুরে আহতকে বহি রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সুখেন বাবুকে জিবি হাসপাতালে ভর্তি করার পর তার চিকিৎসার জন্য বিদ্যুৎ নিগম ৯০ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেবার পাশাপাশি এদিন দুপুরে বিমানে বহিরাজ্যে যাওয়ার সময় আরও ৫০ হাজার টাকা দিয়েছে । হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর শনিবার প্রয়োজনে আরো এক লক্ষ টাকা প্রদানের ব্যবস্থা রেখেছে নিগম। বিদ্যুৎ মন্ত্রী এদিন বিদ্যুৎকর্মীর চিকিৎসার ব্যাপারে রেফার হওয়া হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সরকার আহত বিদ্যুৎকর্মীর পাশে থাকবে। তার উন্নত চিকিৎসার জন্য টাকার কোন অভাব হবে না। আহত কর্মীর পরিবারের লোকজনদের কলকাতায় অবস্থানের জন্য ভবনের রেসিডেন্ট কমিশনারের সঙ্গেও কথা বলেছেন মন্ত্রী। প্রয়োজনে তিনি ব্যক্তিগতভাবেও এই পরিবারের পাশে দাঁড়াবেন বলেও আহত কর্মীর পরিবারকে জানিয়েছেন। উল্লেখ্য আহত বিদ্যুৎকর্মী সুখেন দাসের বাড়ি বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন উদয়পুর এর রাজনগর এলাকায়। অসম্ভব গরমের মাঝে ভোক্তাদের দ্রুত বিদ্যুৎ পরিষেবা প্রদান করার জন্য লাইন সারাই করতে গিয়েই তিনি দুর্ঘটনার কবলে পড়েন বৃহস্পতিবার। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সুখেন বাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে আসন্ন বর্ষার মরশুমে বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন রাখতে বিদ্যুৎ নিগমের আধিকারিক এবং কর্মীদেরকে বিশেষভাবে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন। এদিন হাসপাতালে দাঁড়িয়ে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন নিগমের কর্মী আধিকারিকরা যদি মানুষের পাশে থাকেন, তাহলে সরকার তাদের পাশে থাকবে। নিগমের পাশে দাঁড়াতে সরকারের স্বদিচ্ছার কোন অভাব হবে না বলেও মন্ত্রী এদিন বলিষ্ঠতার সঙ্গেই জানিয়েছেন ।

Related posts

আগরতলায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির ধিক্কার সমাবেশ।

আগরতলায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির ধিক্কার সমাবেশ।

27/10/2026
আগরতলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি জেলা কংগ্রেস পর্যবেক্ষক প্রদীপ জৈন।

আগরতলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি জেলা কংগ্রেস পর্যবেক্ষক প্রদীপ জৈন।

27/10/2026
Previous Post

৫ই মে জিবি এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার

Next Post

এই মুহূর্তের সব থেকে বড় খবর মনিপুরে আটক রাজ্যের ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে উদ্যোগ মুখ্যমন্ত্রীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

আসন্ন দুর্গাপূজার দিনগুলিতে সকলে যেন  ভালো ভাবে কাটাতে পারে সেই লক্ষ্যে বাধারঘাট কেন্দ্রের দুঃস্থ মা বোনদের  শাড়ি বিতরণ করলেন বিধায়িকা মিনা রানি সরকার

আসন্ন দুর্গাপূজার দিনগুলিতে সকলে যেন ভালো ভাবে কাটাতে পারে সেই লক্ষ্যে বাধারঘাট কেন্দ্রের দুঃস্থ মা বোনদের শাড়ি বিতরণ করলেন বিধায়িকা মিনা রানি সরকার

1 year ago
শুক্রবার আগরতলার সার্কিট হাউস স্থিত গান্ধীমুর্তি পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে টিএসএফ

শুক্রবার আগরতলার সার্কিট হাউস স্থিত গান্ধীমুর্তি পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে টিএসএফ

3 years ago
মনিপুরে আক্রান্ত পরিবারদের সাহায্যে এগিয়ে এল রাজ্যের সামাজিক সংস্থা ! !

মনিপুরে আক্রান্ত পরিবারদের সাহায্যে এগিয়ে এল রাজ্যের সামাজিক সংস্থা ! !

3 years ago
২০২৬ ইংরেজি নতুন বছরের প্রাক্কালে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী।

২০২৬ ইংরেজি নতুন বছরের প্রাক্কালে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী।

10 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In