Friday, September 11, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

অষ্টম ও নবম কিডনির সফল প্রতিস্থাপন জিবিপি হাসপাতালে

Newz Tripura by Newz Tripura
15/07/2026
in LOCAL NEWS
0
অষ্টম ও নবম কিডনির সফল প্রতিস্থাপন জিবিপি হাসপাতালে
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের নেফ্রোলজি ডিপার্টমেন্টে কিডনি প্রতিস্থাপন সম্ভবপর হয়েছে। এই নিয়ে পর পর সাতটি সফল কিডনি প্রতিস্থাপনের পর, গতকাল ১৪ জুলাই, ২০২৬ অষ্টম এবং আজ ১৫ জুলাই, ২০২৬ নবম কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন বিশেষজ্ঞ নেফ্রোলজিস্টগণ। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল ও মনিপুরের শিজা হাসপাতালের যৌথ কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই অষ্টম ও নবম কিডনি প্রতিস্থাপন সফলভাবে করা হয়েছে। গতকাল ১৪ জুলাই, ২০২৬ ধলাই জেলার ছৈলেংটার ২২ বৎসর বয়সী এক যুবকের দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়। তাকে কিডনি দান করেছেন ৪৫ বৎসর বয়সী তার মা। প্রতিস্থাপনের পর দাতা ও গ্রহীতা অর্থাৎ মা ও ছেলে উভয়েই চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
এদিকে আজ (১৫ জুলাই,২০২৬) সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের পদ্মনগর এলাকার ২৩ বৎসর বয়সী এক যুবকের সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। এটি হল আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের নবমতম কিডনি প্রতিস্থাপন। এই ক্ষেত্রেও ছেলেকে কিডনি দান করলেন যুবকটির মা। তার মায়ের বয়সও ৪৫।
অষ্টম ও নবম কিডনি প্রতিস্থাপনে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন নেফ্রোলজিস্ট ডাঃ মানস গোপ, ডাঃ সমরেশ পাল, ডাঃ রেশমি দাস এবং ডাঃ উদয়ন সাহা, ইউরোলজি ডিপার্টমেন্টের ডাঃ মুকুট দেবনাথ, ডাঃ বিজিত লোধ এবং ডাঃ জীবন দেবনাথ, এছাড়া অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন ডাঃ ভাস্কর মজুমদার ও ডাঃ তপন দেববর্মা। শিজা হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষে ছিলেন কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ড ট্রান্সপ্লান্ট সার্জন ডাঃ পাওনাম সমরেন্দ্র সিং,ডাঃ মহারাবাম মাহালে, কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃতায়েনজাম কেনেডি সিং ও ডিএনবি অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ শ্রেয়া কুমার দুবে।এই প্রতিস্থাপন প্রক্রিয়ায় জিবিপি হাসপাতাল এবং শিজা হাসপাতালের অন্যান্য নার্সিং অফিসার, ফ্লোর নার্স এবং ওটি টেকনিশিয়ানরা যৌথভাবে অংশগ্রহণ করেন। সমগ্র প্রতিস্থাপন অস্ত্রোপচারে সম্পূর্ণ তদারকিতে ছিলেন সিনিয়র নার্সিং অফিসার তপতী চক্রবর্তী ও সঞ্জীব কুমার দাস। উভয় ক্ষেত্রেই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় অস্ত্রোপচার শুরু হয় সকাল ৯ টায় এবং শেষ হয় বিকাল ৩ টায় অর্থাৎ প্রায় ৬ ঘণ্টা ব্যাপি এই প্রতিস্থাপন প্রক্রিয়া চলে। উল্লেখ্য, এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম-নীতি মেনে সংশ্লিষ্ট অথরাইজেশন কমিটির বিবেচনা ও অনুমতি পত্র প্রদানের ভিত্তিতেই রোগীর দেহে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে। তবে অবশ্যই দাতা ও গ্রহীতার কিডনি ম্যাচ করা সহ অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে প্রথম থেকে নবম পযর্ন্ত সবগুলো কিডনি প্রতিস্থাপনই সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। এছাড়া মনিপুরের শিজা হাসপাতাল থেকে চিকিৎসকদের যে টিম রাজ্যে আসেন তাদের আসা-যাওয়া বাবদ যাবতীয় খরচ ত্রিপুরা সরকার বহন করে থাকে।

Related posts

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

11/09/2026
পুজোর আগে ওয়ার্ড উন্নয়নে ৫৫ লক্ষ টাকা অনুমোদন। গুরুত্বপূর্ণ বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা মেয়র দীপক মজুমদারের।

পুজোর আগে ওয়ার্ড উন্নয়নে ৫৫ লক্ষ টাকা অনুমোদন। গুরুত্বপূর্ণ বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা মেয়র দীপক মজুমদারের।

10/09/2026
Previous Post

দেশজুড়ে শুরু হচ্ছে জনগণনা-২০২৭। দুই ধাপে সম্পন্ন হবে এই জাতীয় কর্মসূচি, ১ থেকে ৩০ আগস্ট চলবে প্রথম পর্যায়ের তথ্য সংগ্রহ।

Next Post

নির্ধারিত সময়ে তদন্ত শেষ ও দ্রুত চার্জশিট দাখিলের দাবিতে পুলিশের শীর্ষ কর্তৃপক্ষের দ্বারস্থ অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস।

Next Post
নির্ধারিত সময়ে তদন্ত শেষ ও দ্রুত চার্জশিট দাখিলের দাবিতে পুলিশের শীর্ষ কর্তৃপক্ষের দ্বারস্থ অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস।

নির্ধারিত সময়ে তদন্ত শেষ ও দ্রুত চার্জশিট দাখিলের দাবিতে পুলিশের শীর্ষ কর্তৃপক্ষের দ্বারস্থ অল ইন্ডিয়া ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

জনসংযোগ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী

জনসংযোগ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী

4 years ago
৩টি কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের ৫-ম বর্ষপূর্তিকে কেন্দ্র করে ‘সংযুক্ত কিষান মোর্চা’-র ডাকে সারা দেশের রাজ্য রাজধানীগুলোতে অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। তার অংশ হিসেবে আজ আগরতলার বটতলায় SKM-এর শরিক সংগঠন AIKKMS-এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে কৃষি আইন বিরোধী আন্দোলনের পুনরুজ্জীবন ও কৃষকদের ন্যায্য অধিকারের দাবি তুলে ধরা হয়।

10 months ago
ত্রিপুরা পুলিশ ও আসাম রাইফেলসের ২৯ নং ব্যাটালিয়নের যৌথ অভিযানে উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপাড় এলাকা থেকে উদ্ধার ১০২ গ্রাম হেরোইন।

ত্রিপুরা পুলিশ ও আসাম রাইফেলসের ২৯ নং ব্যাটালিয়নের যৌথ অভিযানে উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপাড় এলাকা থেকে উদ্ধার ১০২ গ্রাম হেরোইন।

3 years ago
ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচনে আইনজীবীদের ব্যাপক অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ।

ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচনে আইনজীবীদের ব্যাপক অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ।

7 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In