LOCAL NEWS

১২ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলা জুবিন নটিয়াল কনসার্টের আগে আজ প্রস্তুতি পরিদর্শনে নামেন প্রশাসন ও ট্যুরিজম দপ্তরের আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেক্টরে গেট স্থাপনের কথা জানালেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় সম্মাননা অর্জন করলেন সিপাহীজলা জেলার পূর্ব নলছড়ের হস্তশিল্পী রঞ্জিত দাস। হস্ত শিল্পে অসাধারণ দক্ষতার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে আজ গ্রহণ করলেন জাতীয় পুরস্কার। শিল্পীর এই কৃতিত্বে গর্বিত সমগ্র ত্রিপুরা।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে বিনম্র শ্রদ্ধায় পালন করা হলো প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের মৃত্যুবার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব।
আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথার কঠোর সমালোচনা জনজাতি মোর্চার। নেতৃত্ব বিপিন দেববর্মার দাবি, এডিসিতে আর ফিরবে না তিপ্রা মথা। গুন্ডাগিরি ও বিশৃঙ্খলার রাজনীতিতে দলের টিকে থাকা অসম্ভব—এই বার্তাই দিলেন তিনি।
বটতলা বাজারে দোকানে দোকানে স্বদেশী পণ্যের ব্যবহারে উৎসাহ দিয়ে প্রচার চালালেন বড়দোয়ালী মন্ডল সভাপতি শ্যামল দে ও বাজার কমিটির প্রতিনিধিরা। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে স্বদেশী পণ্যের প্রাধান্য ও স্থানীয় শিল্পকে শক্তিশালী করার বার্তাই তুলে ধরা হয় এই অভিযানে।
Page 97 of 291 1 … 96 97 98 … 291

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.