LOCAL NEWS খোয়াই–আগরতলা জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল পরিস্থিতির উন্নয়নে ফের শুরু হয়েছে সংস্কার কাজ। দিল্লির নির্দেশনার পর সংশ্লিষ্ট সংস্থা কাজ শুরু করেছে বলে সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের সচিব কিরণ গিত্যা। তিনি জানান, সড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। by Newz Tripura 31/07/2026
৩টি কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের ৫-ম বর্ষপূর্তিকে কেন্দ্র করে ‘সংযুক্ত কিষান মোর্চা’-র ডাকে সারা দেশের রাজ্য রাজধানীগুলোতে অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। তার অংশ হিসেবে আজ আগরতলার বটতলায় SKM-এর শরিক সংগঠন AIKKMS-এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে কৃষি আইন বিরোধী আন্দোলনের পুনরুজ্জীবন ও কৃষকদের ন্যায্য অধিকারের দাবি তুলে ধরা হয়। by Newz Tripura 26/11/2025 0
অবশেষে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তৃণমূল কর্মীদের গাড়িতে তুলে পুলিশ লাইনে পাঠানো হয়। তাদের অবরোধ সরাতেই রাস্তা পুনরায় স্বাভাবিক গতিতে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। by Newz Tripura 26/11/2025 0
গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কাসার পট্টি ও ওমেন্স কলেজের সামনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ নেশা কারবারিকে নেশাজাত সামগ্রীসহ আটক করে পূর্ব থানা পুলিশ। পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। ঘটনার পর আটক সকলকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। by Newz Tripura 26/11/2025 0
প্রস্তাবিত খসড়া বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২৫ বাতিলের দাবিতে, বিদ্যুৎ নিগম কর্মী ও বিদ্যুৎ গ্রাহকদের নানান সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো গণ ডেপুটেশন কর্মসূচি। TSECL কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলা বিদ্যুৎ ভবন চত্বরেই কর্মীরা জোরালো প্রতিবাদ জানান। সরকারের কাছে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষার দাবি তোলে আন্দোলনকারীরা। by Newz Tripura 26/11/2025 0
আগরতলা প্রেস ক্লাবে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের উদ্যোগে আয়োজিত প্রেস মিটে উপস্থিত সংগঠনের প্রতিনিধিরা। by Newz Tripura 25/11/2025 0
ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন (TSF)–এর উদ্যোগে মঙ্গলবার সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত হয় গণধর্ণা। বহু শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে রোমান লিপিতে ককবরক পাঠ্যপুস্তক মুদ্রণের দাবিকে জোরালোভাবে তুলে ধরেন। পাশাপাশি সমস্ত পরীক্ষায় রোমান হরফে প্রশ্নপত্র প্রস্তুত করারও জোর দাবি জানান তারা। সংগঠনের বক্তব্য, ককবরক ভাষাভাষী ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় এই দুটি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরেই এ নিয়ে তারা আন্দোলন করে আসছে। তাঁদের হুঁশিয়ারি—সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে আসন্ন দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে নামতে বাধ্য হবে TSF। গণধর্ণা মঞ্চ থেকে তাঁরা সমবেতভাবে ভাষা–অধিকার রক্ষার লড়াই জারি রাখার ডাক দেন। by Newz Tripura 25/11/2025 0
সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম জেলা কমিটির উদ্যোগে ২৫শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ একদিনের সেমিনার। সমাজে ক্রমবর্ধমান নারী নির্যাতন, তার প্রতিরোধ, আইনি সহায়তা, সামাজিক সচেতনতা এবং নারীর সুরক্ষা নিশ্চিত করার জন্য যৌথ উদ্যোগ—এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। by Newz Tripura 25/11/2025 0
মুক্তধারায় ২৭ নভেম্বর থেকে পর্দা উঠছে নাট্য উৎসব–২০২৫। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ৭টি নাট্যদল যোগ দেবে এই বহু প্রতীক্ষিত আসরে। by Newz Tripura 25/11/2025 0