LOCAL NEWS

গীতা জয়ন্তী উপলক্ষে আগরতলার ইসকন মন্দিরে সোমবার আয়োজিত হয় গীতা মহাযজ্ঞ। ভোর থেকেই ভক্তদের ঢল নামায় মন্দির প্রাঙ্গন হয়ে ওঠে ভক্তিময় ও উৎসবের আবহে মুখরিত। বৈদিক স্তোত্র, পূজা-অর্চনা ও মহাযজ্ঞের পবিত্র মাহাত্ম্যে ভরে ওঠে পুরো পরিবেশ। আয়োজকদের মতে, ধর্মীয় সম্প্রীতি ও আধ্যাত্মিক শক্তির বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগের গুরুত্ব অপরিসীম।
প্রভুবাড়ি এলাকার পুকুর দখলের অভিযোগ উঠে মুখ্যমন্ত্রীর দপ্তরে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন—জনস্বার্থের সম্পত্তি দখলের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গোয়ালাবস্তি এলাকা থেকে তিন নে/শা কারবারিকে আটক করতে গেলে দু’জন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। তবে দ্রুত পদক্ষেপে পরে পালিয়ে যাওয়া ওই দু’জনকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় আগরতলা এনসিসি থানার পুলিশ। ঘটনার পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার। পুলিশ জানায়, রাজ্যে নে/শা বিরোধী অভিযানে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।
কৃষিশ্রমিকদের ন্যায্য দাবি এবং ‘কালা শ্রম কোড’ বাতিলের দাবিতে আজ রাজধানীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। ব্যানার হাতে স্লোগানে মুখরিত হয়ে আন্দোলনে সামিল হন নেতা-কর্মীরা।
Page 74 of 265 1 73 74 75 265

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.