LOCAL NEWS

আশা কর্মীদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নামল অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশা কর্মী অ্যাসোসিয়েশন। আগরতলা রবীন্দ্র ভবনের সামনে সভা শেষে প্রতিনিধি দল রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করেন।
আসন্ন বর্ষাকে সামনে রেখে জলজট সমস্যা মোকাবিলায় তৎপর আগরতলা পুর নিগম। শহরে আরও ৩টি নতুন পাম্প স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়র দীপক মজুমদারের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীবাসীর দীর্ঘদিনের জলযন্ত্রণা অনেকটাই কমবে।
মহাষ্টমীর শুভ লগ্নে আগরতলার মহানাম অঙ্গন মন্দিরে নতুন চূড়ার উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। পূজার্চনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণতা পেল মন্দিরের নির্মাণকাজ। ভক্তদের সুবিধার্থে স্বল্প খরচে থাকার জন্য ২২টি কক্ষের সুব্যবস্থাও চালু করা হয়েছে।
প্রজ্ঞা ভবনে দপ্তরের রিভিউ মিটিংয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী—জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ স্বাভাবিক রাখতে জোর নির্দেশ। পেট্রোল, ডিজেল ও গ্যাসের পর্যাপ্ত মজুদের আশ্বাস দিয়ে কালোবাজারির বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা, পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান সাধারণ মানুষের প্রতি।
আগরতলা পুর নিগমের একাধিকবার নোটিশ সত্ত্বেও দীর্ঘদিন ভাড়া বকেয়া থাকায় অবশেষে কঠোর পদক্ষেপ—মহারাজগঞ্জ বাজারের নেতাজী সুভাষ রোডে অবস্থিত ওম ট্রেডার্সের ঘর সিল করল নিগম কর্তৃপক্ষ।
আগরতলায় “সখী – ওয়ান স্টপ সেন্টার”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ সাফল্যের সাথে সম্পন্ন হলো। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ।
Page 68 of 291 1 … 67 68 69 … 291

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.