LOCAL NEWS

ভি রামজি প্রকল্প বাতিল ও এমজিএন রেগা পুনর্বহালের দাবিতে আন্দোলন কর্মসূচি নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠক করেন প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা, উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রাক্তন সভাপতি পীযুষ বিশ্বাস।
রাজ্যে একসময় রেড ক্রস সোসাইটির অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন ছিল। তবে বর্তমানে সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে রেড ক্রস সোসাইটি অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছে—এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ও ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলার উদ্যোগে শনিবার আগরতলার শ্রম ভবন প্রাঙ্গণে একদিনের জব ফেয়ারের আয়োজন করা হয়।
রাজ্যে পা রাখলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগরতলার এমবিবি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রী সুশান্ত চৌধুরী ও শুক্লাচরণ নোয়াতিয়া।
মেধা বৃত্তির অর্থ বকেয়া নিয়ে ফের আন্দোলনের পথে কলেজ পড়ুয়ারা। ওবিসি কল্যাণ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দাবি আদায়ে আজ রাজ্য ওবিসি কল্যাণ অধিকর্তার কার্যালয়ে হাজির পড়ুয়ারা।
রাজধানীতে ফের আক্রান্ত সাংবাদিক। মঙ্গলবার রাতে দৈনিক সংবাদ-এর সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথ কাজ সেরে বাড়ি ফেরার পথে মিলনচক্র এলাকায় পৌঁছালে কয়েকজন দুষ্কৃতী তার উপর সংঘবদ্ধভাবে আক্রমণ করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার।
প্রত্যেক বছরের মতো এবছরও মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তন ও লুট অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে শহর লাগুয়া জয়পুর এলাকায় দেখা যায় ভক্তিমূলক পরিবেশ ও ধর্মীয় উচ্ছ্বাসে ভরপুর এক অনন্য দৃশ্য।
Page 59 of 265 1 58 59 60 265

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.