LOCAL NEWS

মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৭৫ বর্ষপূর্তি সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দু’দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে বিশেষ আকর্ষণ এই উপস্থিতি।
সারা ভারতব্যাপী শিশু শ্রমিক উদ্ধার অভিযানের অঙ্গ হিসেবে বুধবার রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ও পশ্চিম জেলা শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে লক্ষীনারায়ণ বাড়ি রোড, জিবি বাজার ও সূর্য চৌমুহনী এলাকায় অভিযান। শিশু শ্রমে যুক্ত থাকার অভিযোগে জিবি এলাকা থেকে তিন অপ্রাপ্তবয়স্ক শিশুকে উদ্ধার করা হয়। অভিযানের আওতায় শ্রম আইনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।
সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস-সহ একাধিক সংগঠনের ডাকে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। শুক্রবার সরস্বতী পুজো, শনিবার চতুর্থ শনিবার ও রবিবারের পর সোমবার ২৬ জানুয়ারি—টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকার পর মঙ্গলবার ধর্মঘটের জেরে রাজ্যসহ সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণ ব্যাহত। নগদ লেনদেন থেকে শুরু করে বিভিন্ন জরুরি কাজে চরম ভোগান্তির শিকার গ্রাহকরা।
বেআইনি দখল উচ্ছেদে সক্রিয় আগরতলা পুর নিগম। কের চৌমুহনী এলাকার রামনগর ১ নম্বর রাস্তায় সরকারি খাস জমিতে বেআইনি পাকা নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে নির্মাণ সামগ্রী জব্দ করা হয়। এলাকাবাসীর দাবি, উদ্ধার হওয়া জমিতে স্কুল পড়ুয়াদের জন্য বাস স্ট্যান্ড নির্মাণ করা হোক।
Page 57 of 265 1 56 57 58 265

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.