LOCAL NEWS

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ ও দক্ষতা অভিযান ২০২৬ উপলক্ষে বিজেপির প্রদেশ প্রশিক্ষণ যোজনা বৈঠক অনুষ্ঠিত হল আগরতলায়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ নেতৃত্ব ও বিভিন্ন স্তরের পদাধিকারীরা।
একসাথে দু’টি গুরুত্বপূর্ণ সাফল্যের কথা জানিয়ে রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানাল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। পশ্চিম জেলা ভোক্তা আদালতের সভাপতি গৌতম সরকার অপসারণ ইস্যুতে সংগঠনের অবস্থান স্পষ্ট করেন সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস, সম্পাদক কৌশিক ইন্দু এবং আইনজীবী তপন সাহা।
সিনেমার কায়দায় প্রতারণা! ১১ তারিখে ওএলএক্সে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পাতে প্রতারকরা—চন্দ্রপুরে বিক্রেতার বাড়ি ও চারিপাড়ায় ক্রেতার বাড়ি ঘিরে প্রতারণার অভিযোগ। আগরতলা পূর্ব থানার পুলিশি তদন্তে দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। 
সোমবার মহা শিব চতুর্দশীর পুণ্য তিথিতে আগরতলা মহাবীর ক্লাবের বহুবছর প্রাচীন সার্বজনীন কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার—ধর্মীয় আবহে অনুষ্ঠিত হয় এই শুভ অনুষ্ঠান। 
শিব চতুর্দশী উপলক্ষে আগরতলা শহরের বটতলা শিব মন্দির ও শিব বাড়ি সহ বিভিন্ন শিবালয়ে ভক্তদের ঢল—ভোর থেকেই বিশেষ পূজা, অভিষেক ও আরতিতে মুখরিত মন্দির চত্বর, সর্বত্র ভক্তিময় পরিবেশ। 
শুক্রবার Agartalaর ইন্দ্রনগরস্থিত আইটি ভবনে শিল্পমন্ত্রী সান্তনা চাকমা-র উপস্থিতিতে ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতা ২০২৫-২৬-এর বিজয়ীদের সার্টিফিকেট ও নগদ পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ত্রিপুরা-আসাম ১৬টি ট্রেডে ২৮ জন প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করে দুটি স্বর্ণ, দুটি রূপ, একটি ব্রোঞ্জ ও একটি শ্রেষ্ঠত্ব পদক জিতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।
জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে পরিবহন দপ্তরের উদ্যোগে Agartalaর মেলার মাঠ ক্লাব গৃহে শ্রমিক ও রিক্সা-অটো চালকদের নিয়ে পথ সুরক্ষা ও ট্রাফিক নিয়ম মানার বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর ও পরিবহন দপ্তরের এমবিআই বিশ্বজিৎ দেববর্মা সহ সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Page 52 of 265 1 51 52 53 265

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.