LOCAL NEWS

২৪৯টি পুরুষ জেল ওয়ার্ডেন পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবিতে বুধবার জেল দফতরের আইজি অফিসের সামনে জমায়েত হন নিয়োগপ্রার্থীরা। পরে আইজির কাছে ডেপুটেশন জমা দেন তাঁরা। ২০২২ সালে ফিজিক্যাল পরীক্ষা এবং ২০২৬ সালের জানুয়ারিতে ফলাফল প্রকাশের পর এবার দ্রুত লিখিত ও ভাইভা পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি প্রার্থীদের।
সংখ্যালঘু সম্প্রদায়ের বেকার যুবক-যুবতী ও যোগ্য উপভোক্তাদের স্বনির্ভরতার লক্ষ্যে ঋণ বিতরণের উদ্যোগ ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন কর্পোরেশনের। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কর্পোরেশনের চেয়ারম্যান জসীমউদ্দীন অবশিষ্ট তহবিল ও ঋণ বিতরণ সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন।
দুর্গাপূজাকে সামনে রেখে মুক্তধারায় পশ্চিম থানা এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি, সদর এসডিপিও, ট্রাফিক ডিএসপি-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
পাহাড়ের ভিলেজ ভোটে মথা-সহ এনডিএ জোটের সাফল্যে উচ্ছ্বাস। বিপুল ভোটে জোটের জয়ের জন্য ভোটারদের ধন্যবাদ ও অভিনন্দন জানাল মথা। চূড়ান্ত ফল প্রকাশের আগেই প্রায় দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের দাবি জোটের।
পুরনো জেল সংলগ্ন এলাকায় আগরতলা পুর নিগমের ২২ নম্বর ওয়ার্ডের নতুন অফিস ভবন নির্মাণের সূচনা। সোমবার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা-সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডে শারদীয় উৎসব উপলক্ষে দুঃস্থদের মধ্যে নতুন পোশাক বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ বিজেপির বড়দোয়ালি মণ্ডলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মকর্তারা।
Page 5 of 290 1 … 4 5 6 … 290

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.