LOCAL NEWS আবারও উত্তেজনা—৫ জুন থেকে অনির্দিষ্টকালের সড়ক ও রেল অবরোধের ঘোষণা জঙ্গি সংগঠনের। by Newz Tripura 30/05/2026
রোমান স্ক্রিপ্টের দাবিতে রাজধানীতে TSF ও TISF’র যৌথ মশাল মিছিল। বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে রাজবাড়ির সামনে শেষ হয় এই পদযাত্রা। দাবির সপক্ষে বক্তব্য রাখেন TSF’র জেনারেল সেক্রেটারি জন দেববর্মা। by Newz Tripura 19/12/2025 0
নেতাজি জন্মজয়ন্তী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২০ দিনের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার ঘোষণা করল মডার্ন ক্লাব, নাগেরজলা। অনুষ্ঠানের প্রচার-প্রচারণা ও প্রস্তুতি নিয়ে আয়োজকদের বৈঠক অনুষ্ঠিত হয়। by Newz Tripura 18/12/2025 0
রামনগর এলাকার দীর্ঘদিনের জলের সমস্যার সমাধানে বড় পদক্ষেপ। রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে নির্মিত হতে চলেছে ওভারহেড জলের ট্যাংক, যা যুক্ত থাকবে নতুন জল শোধনাগার প্রকল্পের সঙ্গে। বুধবার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জল বোর্ড ও পুরনিগমের আধিকারিকরা। মেয়র জানান—প্রায় ২২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে রামনগর ও আশপাশ মিলিয়ে প্রায় ২৭০০ পরিবার জল সংযোগের সুবিধা পাবে। দ্রুত কাজ শেষ করে এলাকার বাসিন্দাদের পানীয় জলের কষ্ট দূর করাই সরকারের লক্ষ্য। by Newz Tripura 18/12/2025 0
পঞ্চম দিনে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে জমজমাট কুড়িতম আঞ্চলিক সরস মেলা। এদিন মেলা প্রাঙ্গণ পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বিভিন্ন স্টল ঘুরে স্ব–সহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ত্রিপুরা গ্রামীণ জিবীকা মিশন সূত্রে জানা গেছে, প্রথম তিন দিনে মেলায় বিক্রি হয়েছে ২ কোটি ৭৪ লক্ষ টাকার সামগ্রী—প্রতিদিন প্রায় ৯০ থেকে ৯২ লক্ষ টাকার ব্যবসা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক অরূপ দেব, টিআরএলএম-এর সিইও তড়িৎ কান্তি চাকমা ও অতিরিক্ত সিইও সুব্রত মজুমদার। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে সরস মেলা। by Newz Tripura 18/12/2025 0
বটতলায় শিব মন্দির সংলগ্ন এলাকায় ইলিগ্যাল পার্কিং বিরোধী বিশেষ অভিযান চালাল এমভিআই। যানজট নিয়ন্ত্রণে কড়াকড়ি ব্যবস্থা। by Newz Tripura 18/12/2025 0
সিএসডি ফাউন্ডেশন ও অল ত্রিপুরা অ্যামেচার মুয়াইথাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগরতলায় শুরু হল উত্তর-পূর্ব ভারত মুয়াইথাই ও কে–১ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রায় ১৫০ জন প্রতিযোগী, যা ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৃষ্টি করেছে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। by Newz Tripura 16/12/2025 0
পতঞ্জলি ট্রাস্টের সঙ্গে রাজ্য সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। by Newz Tripura 16/12/2025 0
আগরতলার জয়পুর, আগরতলা পশ্চিম ত্রিপুরায় অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন। বিভিন্ন দাবিদাওয়া ও সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্ব। উপস্থিত ছিলেন একাধিক সদস্য ও স্থানীয় প্রতিনিধিরা। by Newz Tripura 16/12/2025 0
দিব্যাঙ্গজনদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়াতে অনুপ্রেরণার বিকল্প নেই। সেই লক্ষ্যেই আজ আগরতলার দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে শুরু হল দুই দিনব্যাপী ‘খেলো ত্রিপুরা প্যারা গেমস–২০২৫’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং এই মহৎ উদ্যোগের সাফল্য কামনা করলেন। by Newz Tripura 16/12/2025 0