LOCAL NEWS

রামঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদিক সম্মেলন। বুধবার আগরতলার বনমালীপুরে অবস্থিত রামঠাকুর সেবা মন্দিরে আয়োজিত হয় এই সম্মেলন। উপস্থিত ছিলেন সেবা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বণিকসহ অন্যান্য সদস্যরা। সুবর্ণ জয়ন্তী উৎসবের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক।
ত্রিপুরা বিধানসভায় অনুষ্ঠিত হল প্রয়াত প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মরণসভা। স্মরণসভায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বিধায়ক ও মন্ত্রীরা। সংসদীয় শালীনতা, দৃঢ়তা ও মানবিকতায় তিনি আজও স্মরণীয়—মন্তব্য করেন মন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরার বিধানসভা ও রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরকাল অম্লান থাকবে।
আগরতলায় আসন্ন ৩ দিনের স্বদেশী মেলাকে সফল করতে তৎপর পুর নিগম। আজ নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে কর্পোরেটর ও আধিকারিকদের নিয়ে প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
মহিলা শিক্ষার অগ্রদূত সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের জন্মবার্ষিকীতে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব।
আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মানবিক উদ্যোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয়দের।
Page 40 of 243 1 39 40 41 243

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.