LOCAL NEWS

কার্গিল বিজয় দিবসে জাতি স্মরণ করছে সেই সব বীর সেনানীদের, যাঁদের অদম্য সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমে রচিত হয়েছিল ভারতের গৌরবময় বিজয়গাথা। শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি, আর দেশের সাহসী জওয়ানদের প্রতি অকুণ্ঠ সম্মান। জয় হিন্দ।
রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সরব কংগ্রেস। মুখ্যমন্ত্রীকে আর দেরি না করে নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
কয়েকদিনের রথযাত্রা উৎসবের পর আজ রাজধানীর জগন্নাথ বাড়িতে ভক্তি, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পালিত হল উল্টো রথযাত্রা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত ও পুণ্যার্থীদের ঢল নামে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও জয়ধ্বনির মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে করে মন্দিরে ফিরিয়ে আনার এই ঐতিহ্যবাহী আয়োজন ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অক্ষয় তৃতীয়ার কেনাকাটায় মিলল বড় চমক। কালিকা জুয়েলার্সের মেগা লাকি ড্র-এ বিজয়ী হয়ে স্কুটি পেলেন কমলা ভট্টাচার্য। শোরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
রাজধানীর সূর্য চৌমুহনী-খোশবাগান এলাকায় এসির কপার তার চুরির ঘটনায় অতিষ্ঠ ছিলেন বাসিন্দারা। শুক্রবার সকালে চুরির সময় সন্দেহভাজনদের হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
আয়কর দিবস-২০২৬ উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরতে আগরতলার আয়কর ভবনে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পরিষদের সহযোগিতায় আয়কর বিভাগের আধিকারিক ও কর্মীরা এই মানবিক উদ্যোগে অংশ নেন।
আগরতলার জলনিকাশি ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তিনটি নতুন পাম্প স্টেশন নির্মাণ করছে আগরতলা পুর নিগম। নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
Page 29 of 290 1 … 28 29 30 … 290

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.