LOCAL NEWS

ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত হলো বনমহোৎসব কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
চুরি যাওয়া স্কুটি, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ। উদ্ধারকাণ্ড নিয়ে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরলেন পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন।
টেট শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ, প্রথম দিন থেকেই বেতন প্রদান এবং সুপ্রিম কোর্টে দায়ের SLP প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ত্রিপুরা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
ADC প্রশাসনের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে সরব গণমুক্তি পরিষদ, ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়ন ও ট্রাইবেল ইয়ুথ ফেডারেশন। একইসঙ্গে ১২৫তম সংবিধান সংশোধনী বিল দ্রুত পাসের দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।
ব্যাটারিচালিত অটোরিকশা তুলে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সরব ইলেকট্রিক অটোরিকশা শ্রমিকরা। আগরতলা সিটি সেন্টারের সামনে তিন ঘণ্টার অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে নিজেদের দাবি ও ক্ষোভ তুলে ধরেন শ্রমিক সংগঠনের সদস্যরা।
পশ্চিম থানার পুলিশের উদ্যোগে উদ্ধার ২৬টি হারানো মোবাইল ফোন। প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সন্ধান চালিয়ে উদ্ধার করা মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন।
আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলন। চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল লিগকে কেন্দ্র করে টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা।
চোর চক্রের বিরুদ্ধে আমতলী থানার পুলিশের বড়সড় সাফল্য। মূল মাস্টারমাইন্ডকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে মধ্য চারিপাড়া থেকে চক্রের আরেক সদস্য মালু মিয়াঁকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে চুরি সংক্রান্ত একাধিক অভিযোগের তদন্ত চলছে।
তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে রাজধানী আগরতলায় শক্তি প্রদর্শন করল IPFT। ২৩ আগস্ট সরকারি ভাবে ষষ্ঠ তফসিল বা এডিসি দিবস পালিত হলেও, দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই দিনটিকে তিপ্রাল্যান্ড দাবি দিবস হিসেবে পালন করে আসছে সংগঠনটি।
Page 16 of 290 1 … 15 16 17 … 290

FOLLOW US

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.