LOCAL NEWS পশ্চিম জেলার বিভিন্ন স্থানে হামলা ও বাধার অভিযোগ তুলে সিপিআইএমের সাংবাদিক সম্মেলন। by Newz Tripura 03/11/2026
৭ দফা দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি পেশ করল ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রাজ্য সম্পাদক অজয় পালের নেতৃত্বে প্রতিনিধি দল জানাল—দাবিগুলি দ্রুত মেনে নেওয়ার আহ্বান। by Newz Tripura 29/11/2025 0
ধর্মনগরের ঘটনাকে কেন্দ্র করে জোরালো প্রতিরোধ— সিপিআই(এম)-এর ডাকে বিশাল প্রতিবাদ মিছিল শহরের রাস্তাজুড়ে হাঁক ছাড়ল ন্যায় ও নিরাপত্তার দাবি। নারী-পুরুষের ঐক্যবদ্ধ অগ্রযাত্রায় স্পষ্ট বার্তা— দুষ্কৃতীদের শাস্তি না হওয়া পর্যন্ত পথে নামা চলবেই। by Newz Tripura 28/11/2025 0
মহান দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলসের ২০৬তম জন্মদিন উপলক্ষে সিপিআইএম রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হল স্মরণসভা। তাঁর চিন্তা, দর্শন ও শ্রমিক আন্দোলনের ওপর অবদানের কথা তুলে ধরে নেতৃবৃন্দ জানান— এঙ্গেলস আজও সংগ্রামের পথকে আলোকিত করে রাখেন। by Newz Tripura 28/11/2025 0
শুক্রবার ১১ দফা দাবিকে সামনে রেখে গণতান্ত্রিক নারী সমিতির গর্জনমুখর পদযাত্রা জেলা শাসকের দফতরের সামনে গিয়ে থামে। তবে জেলা শাসক অনুপস্থিত থাকায়, সংগঠনের প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসকের নিকটই তুলে দেয় তাদের দাবি সনদ। নারীদের নিরাপত্তা, অধিকার ও মৌলিক প্রয়োজন নিশ্চিত করার লক্ষ্যে আন্দোলনের এই পর্ব—আরও তীব্র দাবির সুরে প্রতিধ্বনিত হল গোটা পশ্চিম ত্রিপুরা জেলায়। by Newz Tripura 28/11/2025 0
২৯ নভেম্বর জেলাশাসকদের মাধ্যমে মুখ্যসচিবের নিকট ডেপুটেশন— কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের দাবি তুলে ধরল টিম প্রবীর। by Newz Tripura 28/11/2025 0
আগরতলা থেকেই সোজাসাপ্টা বার্তা— তিপ্রাল্যান্ড মিলবেই! মঞ্চ কাঁপিয়ে তীব্র হুঙ্কার ছাড়লেন মথা প্রধান। দৃঢ় কণ্ঠে জানালেন, আজ হোক বা কাল, প্রাপ্তিযোগ হবেই! আন্দোলনের পথ আরও তীব্র হবে—এমনই ইঙ্গিত রেখে গেল তাঁর বক্তব্য। by Newz Tripura 28/11/2025 0
নতুন পুষ্প উদ্যানের উদ্বোধনের পাশাপাশি শুরু হল দুই দিনের রাজ্যভিত্তিক কমলা উৎসব। দু’টি অনুষ্ঠানেরই পর্দা তোলে মন্ত্রী রতন লাল নাথ। by Newz Tripura 28/11/2025 0
চার দশকের সম্পর্ক—শীত নামলেই রাজ্যে ভুটানি শীতবস্ত্রের জমজমাট ব্যবসা, বলছেন এক বিক্রেতা। by Newz Tripura 27/11/2025 0
যোগ্যতাই এখন সরকারি চাকরির একমাত্র পথ—এ কথা পুনরায় তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ। আজ তাঁর দপ্তরে TPSC পরীক্ষায় উত্তীর্ণ তিন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও যোগ্যতার ভিত্তিক ব্যবস্থা চালু রয়েছে। আগের দিনের মতো আর কাউকে রাজনৈতিক দরজায় ঘুরতে হয় না—এই মন্তব্য করে মন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম ও মেধাই এখন চাকরির প্রধান মানদণ্ড। নবনিযুক্তদের অভিনন্দন জানিয়ে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত নবীন কর্মীদের অভিভাবকরাও সরকারের দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার প্রশংসা করেন এবং এই প্রক্রিয়াকে ভবিষ্যতের চাকরিপ্রার্থীদের জন্য আশাব্যঞ্জক বলে অভিহিত করেন। by Newz Tripura 26/11/2025 0
৩টি কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের ৫-ম বর্ষপূর্তিকে কেন্দ্র করে ‘সংযুক্ত কিষান মোর্চা’-র ডাকে সারা দেশের রাজ্য রাজধানীগুলোতে অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। তার অংশ হিসেবে আজ আগরতলার বটতলায় SKM-এর শরিক সংগঠন AIKKMS-এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে কৃষি আইন বিরোধী আন্দোলনের পুনরুজ্জীবন ও কৃষকদের ন্যায্য অধিকারের দাবি তুলে ধরা হয়। by Newz Tripura 26/11/2025 0