Sunday, April 5, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

কেরালা স্টোরি নিয়ে ফটিকরায় আম্বেদকর কলেজে ছাত্র সংঘর্ষ, অধ্যক্ষের অফিসে ব্যাপক ভাংচুর!!

Newz Tripura by Newz Tripura
03/06/2023
in LOCAL NEWS
0
কেরালা স্টোরি নিয়ে ফটিকরায় আম্বেদকর কলেজে ছাত্র সংঘর্ষ, অধ্যক্ষের অফিসে ব্যাপক ভাংচুর!!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

কেরালা স্টোরি নিয়ে ফটিকরায় আম্বেদকর কলেজে ছাত্র সংঘর্ষ, অধ্যক্ষের অফিসে ব্যাপক ভাংচুর!!

ছাত্র সংঘর্ষে উত্তপ্ত কলেজ ক্যাম্পাস ৷ কেরালা স্টোরি নিয়ে শুক্রবার কলেজ চত্বরে ঘটলো পৃথক দুটি কলেজের পড়ুয়াদের মধ্যে রক্তাক্ষয়ী সংঘর্ষ ৷ হলো কলেজের অধ্যক্ষের অফিসে ব্যাপক ভাংচুর ৷ ঘটনা সামলাতে হিমসিম খেতে হলো উর্ধিধারীদের ৷ ঘটনা শুক্রবার কুমারঘাট মহকুমার ফটিকরায় আম্বেদকর কলেজে ৷ ঘটনাকে ঘিরে এক পক্ষ অন্য পক্ষের দিকে তুলছে অভিযোগের আঙ্গুল ৷

Related posts

এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করল।

এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করল।

04/04/2026
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলর তুষার ভট্টাচার্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলর তুষার ভট্টাচার্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

04/04/2026

জানা গেছে চলতি মাসের ছয় তারিখে ফটিকরায় কলেজের অডিটোরিয়ামে কেরালা স্টোরি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফটিকরায় কলেজ ইউনিট ৷ কিন্ত এই সিদ্ধান্তে আপত্তি পার্শবর্তী কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের একাংশ পড়ুয়াদের ৷ তাদের দাবি ফটিকরায় কলেজ অডিটোরিয়ামে এই ফিল্ম না দেখিয়ে তা দেখানো হোক প্রকাশ্যে ৷

এই নিয়ে শুক্রবার তারা ডেপুটেশন দিতে যায় কলেজ অধ্যক্ষের কাছে ৷ আর তখনই বাধে ঝামেলা ৷ ফটিকরায় কলেজের পড়ুয়াদে বক্তব্য বহিরাগত ছাত্ররা কজেলে ঢুকে মেয়েদের সাথে অসভ্যতামি করছিলো এতে প্রতিবাদ জানানোয় তাদের উপর মারধোর চালায় কৈলাশহর কলেজের ছাত্ররা ৷ এমন কি পরে কলেজ অধ্যক্ষের অনুপস্থিতিতে অফিসেও ব্যাপক ভাংচুর চালায় বলে অভিযোগ ফটিকরায় কলেজের ছাত্রদের ৷

অন্যদিকে কৈলাশহর ছাত্রদের তরফেও তোলা হয় পাল্টা অভিযোগ ৷ তাদের বক্তব্য আগাম জানিয়ে কেরালা স্টোরি নিয়ে কলেজ ডেপুটেশন দিতে গেলে তাদের উপর ব্যাপক মারধোর করে ফটিকরায় কলেজের ছাত্ররা ৷ যাই হোক সমস্ত ঘটনার মূল কান্ডারী কিন্ত মাত্র কেরালা স্টোরি ৷ এই স্টোরি নিয়েই চরম উত্তেজনা কলেজ চত্বরে ৷

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফটিকরায় থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ৷
এই ঘটনায় আহত এবং রক্তাক্ত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন ৷ ঘটনাকে ঘিরে এদিন রীতিমত রণক্ষেত্রের রুপ নেয় ফটিকরায়ের আম্বেদকর কলেজ চত্বরে ৷ পলিশি হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ছাত্র সংঘর্ষ ঠেকাতে বেশ বেগ পেতে হয় পুলিশকেও ৷ মোদ্দা কথা হলো এক স্টোরি নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে তৈরি হয়ে গেলো অন্য স্টোরি ৷ ঘটনা নিয়ে শিক্ষানুরাগী মহলে বৈইছে নিন্দার ঝড় ৷

Previous Post

ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা!

Next Post

কংগ্রেস নেতার বিরুদ্ধে থানায় ডেপুটেশন বিজেপির

Next Post
কংগ্রেস নেতার বিরুদ্ধে থানায় ডেপুটেশন বিজেপির

কংগ্রেস নেতার বিরুদ্ধে থানায় ডেপুটেশন বিজেপির

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শহীদ সুদীপ সরকারের স্ত্রীর হাতে এই উপাধি তুলে দেন ৷

বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শহীদ সুদীপ সরকারের স্ত্রীর হাতে এই উপাধি তুলে দেন ৷

3 years ago
৪৮ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা

৪৮ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা

3 years ago
আই পি এফ টি’র সাথে কথা হবে এক-দু দিনের মধ্যে

আই পি এফ টি’র সাথে কথা হবে এক-দু দিনের মধ্যে

3 years ago
আগরতলা ফেরা  রথ উৎসবে উপস্থিত ছিলেন  রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু  সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রদ্যুৎ কিশোর দেববর্মন উপস্থিতি হয় ফিরা রথ আগরতলা

আগরতলা ফেরা রথ উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রদ্যুৎ কিশোর দেববর্মন উপস্থিতি হয় ফিরা রথ আগরতলা

9 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In