Tuesday, July 28, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

ব্যক্তিস্বার্থে কাজ করা নেতাদের রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন হয়ে পরেছে

Newz Tripura by Newz Tripura
27/05/2023
in LOCAL NEWS
0
ব্যক্তিস্বার্থে কাজ করা নেতাদের রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন হয়ে পরেছে
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

‘ব্যক্তিস্বার্থে কাজ করা নেতাদের রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন হয়ে পরেছে’ !
শুক্রবার ১০ মজলিশপুর বিধানসভা অন্তর্গত মোহনপুরের গুরুকুল কমিউনিটি হলঘরে আয়োজিত ভারতীয় জনতা পার্টি ১০ মজলিশপুর মন্ডল কার্যকারিনী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷
তিনি আরও বলেন, ‘জনগণের স্বার্থ ভুলে যে রাজনৈতিক দলের নেতারা ব্যক্তিস্বার্থে কাজ করেছিলেন,জনগন তাদের ছুড়ে ফেলে দিয়েছে ৷ ফলে অনেক রাজনৈতিক দল এখন জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে’ ৷ মন্ডল বিজেপির কার্যকারিনী বৈঠকে ঠিক এভাবেই সুর চড়ালেন স্থানীয় বিধায়ক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷

এদিন শ্রী চৌধুরী বলেন, ‘বিজেপি হচ্ছে মতাদর্শ ভিত্তিক সুসংবদ্ধ সংগঠনের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটি দল ৷ বিভিন্ন মতাদর্শ,জাতি,ধর্ম,অর্থনৈতিক স্বার্থ ও কর্ম পন্থার বিভিন্নতার উর্ধ্বে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে দিক্ষীত হয়ে আমাদের সবাইকে জনগনের স্বার্থে কাজ করে যেতে হবে ৷ তাই নিয়মিত ধৈর্য সহকারে জনগনের অভাব অভিযোগ শোনতে হবে এবং তাদের উত্থাপিত সমস্যার সমাধান করতে হবে ৷ বিজেপির প্রতিটি কার্যকর্তার মূল লক্ষ্য দেশ ও জনগনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা ৷

Related posts

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

28/07/2026
মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

28/07/2026

তিনি আরও বলেন, দায়িত্ববাণ রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের প্রতিটি কার্যকর্তাকে জাতীয় স্বার্থে উদ্বুদ্ধ হতে হবে ৷ বিজেপির প্রত্যেক কার্যকর্তাদের সমগ্র জাতির স্বার্থ সাধনে আত্মনিয়োগ করতে হবে ৷

তাঁর কটাক্ষ, ইতিহাস সাক্ষী আছে ব্যক্তি স্বার্থের কথা মাথায় রেখে যে রাজনৈতিক দল কাজ করেছে জনগণ তাদের ছুড়ে ফেলে দিয়েছে ৷ জনগণের স্বার্থের জন্য কাজ না করে শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য কাজ করা অনেক রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে ৷

তাঁর দাবি, প্রত্যেক রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হল জনসমর্থনের ভিত্তিতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা এবং শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা ৷ এই মানসিকতা নিয়ে কাজ করে গেলে দেশ ও রাজ্যের লাভ হবে ৷ ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তাকে একই মানসিকতা ও মতাদর্শে সুসংবদ্ধ হতে হবে, বলেন তিনি ৷

এদিন তিনি হুশিয়ারী দিয়ে বলেন, ‘বিজেপির নাম ভাড়িয়ে কোন ধরনের অনৈতিক কাজে কেউ যুক্ত হলে ভবিষ্যতে দল তাদের পাশে দাঁড়াবেনা!

Previous Post

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে স্থানীয় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে কবি প্রনাম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

Next Post

সমাজকল্যান দপ্তরে ডেপুটেশন এবং স্মারকলিপি প্রদান করলেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা

Next Post
সমাজকল্যান দপ্তরে ডেপুটেশন এবং স্মারকলিপি প্রদান করলেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা

সমাজকল্যান দপ্তরে ডেপুটেশন এবং স্মারকলিপি প্রদান করলেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি ও শেয়ার প্রাইস শপ ডিলার ওয়েলফেয়ার সোসাইটির একীভূত হওয়ার ঘোষণা

ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি ও শেয়ার প্রাইস শপ ডিলার ওয়েলফেয়ার সোসাইটির একীভূত হওয়ার ঘোষণা

12 months ago
Home

অগ্নিনির্বাপক দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের নব-নির্মিত ভবনের উদ্বোধন

4 years ago
৭ তারিখ রাজ্য সফরে আসতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

৭ তারিখ রাজ্য সফরে আসতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

4 years ago
রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সরব কংগ্রেস। মুখ্যমন্ত্রীকে আর দেরি না করে নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

1 day ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In