Sunday, September 13, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

ছয়টি সংখ্যালঘু পরিবারের বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দিল বন দপ্তর, উত্তপ্ত গোটা এলাকা ! !

Newz Tripura by Newz Tripura
26/05/2023
in LOCAL NEWS
0
ছয়টি সংখ্যালঘু পরিবারের বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দিল বন দপ্তর, উত্তপ্ত গোটা এলাকা ! !
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ছয়টি সংখ্যালঘু পরিবারের বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দিল বন দপ্তর, উত্তপ্ত গোটা এলাকা ! !

কোর্টের নির্দেশে উচ্ছেদ ৬ টি মুসলিম পরিবার ৷ ঘটনা বৃহস্পতিবার সকাল ১১ টায় গোমতী জেলাধীন বাগমা বিধানসভা কেন্দ্রের রাইয়াবাড়ি এলাকায় ৷

Related posts

আগরতলায় ৫৯তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রেস মিট

আগরতলায় ৫৯তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রেস মিট

12/09/2026
ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

11/09/2026

ঘটনার বিবরণে জানা যায়, গোমতী জেলা বন দপ্তর ও রাধাকিশোরপুর থানার যৌথ উদ্যোগে কোর্টের রায়কে হাতিয়ার করে বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাইয়াবাড়ি এলাকার ছয়টি মুসলিম পরিবারকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে ৷
প্রথম অবস্থায় রাস্তা অবরোধে সামিল হয় গ্রামের সংখ্যালঘু পরিবারগুলি ৷ কিন্ত পুলিশ অবরোধকে দূরে সরিয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রামে প্রবেশ করতে শুরু করে ৷ পুলিশ লাঠিসোটা নিয়ে নির্মমভাবে ভাঙচুর শুরু করে ছয়টি সংখ্যালঘু পরিবারের বাড়ি ঘরের উপর ৷ চোখের সামনে বসত বাড়ি ভাঙতে দেখে পরিবারের মহিলারা চিৎকার চেঁচামেচি ও কান্নায় ভেঙে পড়ে ৷
অপরদিকে বন দপ্তর থেকে সরকারি ওই জায়গায় রাবার গাছ কেটে ফেলা হয় ৷ এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয় ৷ আর চারিদিকে আকাশ বাতাস যেন কান্নায় ভারী হয়ে উঠে ৷ কোলে ছোট শিশু নিয়ে এক মা আর্তনাদ ও চিৎকার করতেই একটা সময় অভিশাপ দিতে শুরু হয় সরকার ও প্রশাসনকে ৷ তবুও প্রশাসন নির্মম ভাবে বাড়ি ঘর ভেঙে ফেলে ৷
পরবর্তী সময় গ্রামবাসীরা সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘ বহু বছর ধরে এই জায়গায় তারা বসবাস করে আসছে ৷ ১৯৯৯ সালে তৎকালীন ডিএম তাদেরকে এই জায়গায় বসবাস করার জন্য পুনর্বাসন দিয়েছিলেন ৷ এছাড়া সরকারি গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা, বৈদ্যুতিক আলো ৷ সরকারি ভাবে আরও নানান সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের ৷

তারা জানিয়েছেন শুক্রবার গোটা বিষয় নিয়ে ত্রিপুরা হাইকোর্টে আরও একটি মামলা দায়ের করা হবে ৷ নানা বিতর্কের মাঝে এদিন সংখ্যালঘু ছয়টি মুসলিম পরিবারের বাড়ি ঘরকে পুলিশ বুলডোজার চালিয়ে ধ্বংস করে দিয়েছে ৷ নষ্ট হয়েছে বাড়ি ঘরের বহু জিনিষ পত্র ৷

এদিকে যখন ধ্বংস লীলা চলছিল অন্যদিকে একের পর এক বহু সংখ্যালঘু মহিলা অজ্ঞান হয়ে পড়েছিল মাটিতে ৷ এই ধরনের দৃশ্য গোটা দিনভর চলতে থাকে রাইয়াবাড়ি এলাকায় ৷ কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ ও প্রশাসন জল কামান, কাঁদানো গ্যাস এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে বিশাল পরিমানে মজুত করে ৷ দিনভর ব্যপক উত্যক্ত থাকে গোটা রাইয়াবাড়ি মুসলিম এলাকাটি ৷ কিন্ত প্রশাসনের এই নির্মমতার সাক্ষী থাকতে হয় এদিন গোটা এলাকাবাসীকে ৷ সমস্যার সমাধানের কোনও সুষ্ঠু বিচার ব্যবস্থা না নিয়ে এভাবে সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচারকে কোনও ভাবেই ভাল দৃষ্টিতে দেখছেন না শুভ বুদ্ধি সম্পন্ন মহল ৷

Previous Post

বৃহস্পতিবার প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সাথে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা

Next Post

বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে ৷৷

Next Post
বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে ৷৷

বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে ৷৷

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

আজ মহান ১৯শে মে এবং আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের ক্ষেত মজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস

আজ মহান ১৯শে মে এবং আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের ক্ষেত মজুর ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস

3 years ago
উন্নয়ন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরে অংশ নিলেন বহু স্বেচ্ছাসেবক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র।

উন্নয়ন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরে অংশ নিলেন বহু স্বেচ্ছাসেবক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র।

12 months ago
ত্রিপুরা বিধানসভায় অনুষ্ঠিত হল প্রয়াত প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মরণসভা। স্মরণসভায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বিধায়ক ও মন্ত্রীরা। সংসদীয় শালীনতা, দৃঢ়তা ও মানবিকতায় তিনি আজও স্মরণীয়—মন্তব্য করেন মন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরার বিধানসভা ও রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরকাল অম্লান থাকবে।

8 months ago
১৬ই ফেব্রুয়ারী বড়দোয়ালী সহ রাজ্যের প্রতিটি প্রান্তে পদ্মফুল ফুটবেই।

১৬ই ফেব্রুয়ারী বড়দোয়ালী সহ রাজ্যের প্রতিটি প্রান্তে পদ্মফুল ফুটবেই।

4 years ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In