Tuesday, July 28, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

ইউপিএসসি—তে জয় জয়কার ভারতের ‘বেটিদের’ প্রথম চারে চারজনই মেয়ে!

Newz Tripura by Newz Tripura
24/05/2023
in LOCAL NEWS
0
ইউপিএসসি—তে জয় জয়কার ভারতের ‘বেটিদের’ প্রথম চারে চারজনই মেয়ে!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ইউপিএসসি—তে জয় জয়কার ভারতের ‘বেটিদের’ প্রথম চারে চারজনই মেয়ে!

প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস ২০২৩ এর ফলাফল ৷ এই নিয়ে টানা দ্বিতীয়বার এই পরিক্ষায় প্রথম স্থান অধিকার করলেন মহিলা পরীক্ষার্থী ৷

Related posts

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

28/07/2026
মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

28/07/2026

দেশের অন্যতম কঠিন এই পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হয় ভবিষ্যতের আইএএস, আইএফএস, আইপিএস এবং অন্যান্য গ্রুপ এ ও বি-এর মতো উচ্চপদস্থ আধিকারিকদের ৷ প্রিলিমিনারি, মেন এবং ব্যক্তিগত ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ৷
এ বছর সিভিল সার্ভিসে শীর্ষস্থান দখল করেছেন ইশিতা কিশোর ৷ দ্বিতীয়,তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন গরিমা লোহিয়া, উমা হারাথি এন ও স্মৃতি মিশ্র ৷ ট্যুইট করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷

তিনটি ধাপ পেরিয়ে এবারের পরীক্ষার সাফল্য পেয়েছেন মোট ৯৩৩ জন ৷ তাদের মধ্যে অসংরক্ষিত পরীক্ষার্থী ৩৪৫ জন ৷ এছাড়াও তালিকায় রয়েছেন ইডব্লিউএসের ৯৯ জন, ওবিসির ২৬৩ জন, তফশিলি জাতির ১৫৪ জন এবং তফশিলি উপজাতির ৭২ জন ৷ UPSC CSE প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল গত বছর ৫ জুন ৷ সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২২ জুন ৷ মে পর্ব হয় ১৬ থেকে ২৫ সেপ্টেম্বর ৷ গত ৬ ডিসেম্বর ফল প্রকাশ্যে আসে ৷ আর ব্যক্তিগত ইন্টারভিউ পর্বের পর এবার প্রকাশিত হল পূর্ণাঙ্গ ফল ৷ পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in- এ ফলাফল দেখা যাচ্ছে ৷

গত বছর UPSC -তে শীর্ষস্থান পেয়েছিলেন শ্রুতি শর্মা ৷ প্রথম চারটি স্থানেই ছিল মেয়েদের দাপট ৷ এবারও একইভাবে এই সম্মানজনক পরীক্ষার ফলাফলে নারীদের জয় জয়কার ৷

Previous Post

২৪ ঘন্টার ২৬ টি সার্টিফিকেট! নয়া বিশ্ব রেকর্ড অসমের যুবকের

Next Post

বুধবার উত্তরজেলার ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর পদ্মপুরস্থিত জেলা কার্যালয়ে কার্যকারিনী বৈঠকের আয়োজন করা হয় ৷

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

নতুন বছরের প্রারম্ভে রাজ্যবাসীর কল্যাণ ও চৈতন্য উদয়ের কামনা করলেন মন্ত্রী রতন লাল নাথ।

নতুন বছরের প্রারম্ভে রাজ্যবাসীর কল্যাণ ও চৈতন্য উদয়ের কামনা করলেন মন্ত্রী রতন লাল নাথ।

7 months ago
৭২তম অল ইন্ডিয়া সমবায় সপ্তাহ উপলক্ষে আয়োজিত ‘সমবায় মেলা’-য় উপস্থিত অতিথিরা। সমবায়ের বিস্তৃতি ও উন্নয়নকে আরও গতিশীল করতে নানা কর্মসূচি ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে।

৭২তম অল ইন্ডিয়া সমবায় সপ্তাহ উপলক্ষে আয়োজিত ‘সমবায় মেলা’-য় উপস্থিত অতিথিরা। সমবায়ের বিস্তৃতি ও উন্নয়নকে আরও গতিশীল করতে নানা কর্মসূচি ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে।

9 months ago
TSF টাউন ও কলেজ কমিটির উদ্যোগে সভাপতি মনীশ দেববর্মা, অশিক দেববর্মা, পিরজাক দেববর্মা ও সুমাতি দেববর্মার নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়। মূল দাবি ছিল — এসটিজিটি পরীক্ষার সিলেবাসে ককবরক বিষয় অন্তর্ভুক্তি। সভায় বক্তব্য রাখেন টাউন কমিটির সভাপতি মনীশ দেববর্মা ও টিআরবিটি চেয়ারম্যান ড. প্রত্যুষরঞ্জন দেব।

12 months ago
পরীক্ষা দেওয়া বেকার যুবক-যুবতীরা অবিলম্বে ফল প্রকাশের দাবিতে আজ সিটি সেন্টারে সামনে একত্রিত হয়

পরীক্ষা দেওয়া বেকার যুবক-যুবতীরা অবিলম্বে ফল প্রকাশের দাবিতে আজ সিটি সেন্টারে সামনে একত্রিত হয়

1 year ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In