Saturday, May 30, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবি ঘিরে অগ্নিগর্ভ বিজেপি শাসিত মনিপুর ৷

Newz Tripura by Newz Tripura
05/05/2023
in LOCAL NEWS
0
মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবি ঘিরে অগ্নিগর্ভ বিজেপি শাসিত মনিপুর ৷
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবি ঘিরে অগ্নিগর্ভ বিজেপি শাসিত মনিপুর ৷ পরিস্থিতি মোকাবিলায় কোনও রকম জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মনিপুরের চুড়াচাঁদপুর এলাকা-সহ বিভিন্ন এলাকায় ৷ জারি হয়েছে ১৪৪ ধারা ৷ আইন অমান্যকারীদের শুট এট সাইট, অর্থাৎ দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছেন রাজ্যপাল টি রঞ্জিত সিং ৷

রাজ্যপালের তরফে বিজ্ঞপ্তি জারি করে আইন অমান্যকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, হুশিয়ারি, কারন দেখিয়ে কাজ না হলে, গায়ের জোরেও দমানো না গেলে, গুলি ছোড়া যাবে ৷

Related posts

নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে অভিনন্দন জানাতে আয়োজিত সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ। আগরতলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের ঐক্য ও শক্তির বার্তা ফুটে ওঠে।

নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে অভিনন্দন জানাতে আয়োজিত সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ। আগরতলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের ঐক্য ও শক্তির বার্তা ফুটে ওঠে।

29/05/2026
সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণের উপর জোর—আগরতলা মন্ডলের উদ্যোগে রাধানগর হিন্দি স্কুলে অনুষ্ঠিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান।

সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণের উপর জোর—আগরতলা মন্ডলের উদ্যোগে রাধানগর হিন্দি স্কুলে অনুষ্ঠিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান।

29/05/2026

ছাত্র সংগঠন All Tribal Students Union Of Manipur (ATSUM)-এর ‘জনজাতি সংহতি মিছিল’ ঘিরে বুধবার অশান্ত হয়ে ওঠে মনিপুর ৷ মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবীতেই মিছিল বের করা হয় ৷ গত মাসে এই মর্মে রায় শোনায় মনিপুর হাইকোর্টেও ৷ তাকে ঘিরে ক্রমশ তেতে উঠেছিল পরিস্থিতি ৷ সংঘাত পরিস্থিতি তৈরী হয় উপত্যকার ভবঘুরে মেইতেই সম্প্রদায় এবং রাজ্যের পাহাড়ি এলাকার উপজাতিদের মধ্যে ৷

বুধবার তাই সংহতি মিছিলকে ঘিরে অশান্তি বাধে ৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ থেকে হিংসা ছড়িয়ে পরে ধীরে ধীরে ৷ ভাংচুর অগ্নীসংযোগের ঘটনাও সামনে এসেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে RAF. কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ভিড় ছত্রখান করার প্রচেষ্টা চালানো হয় ৷ কিন্ত যত সময় এগিয়েছে, পরিস্থিতি ক্রমশ হিংসাত্মক ধারণ করেছে ৷

এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা রাজ্যে ৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷ উপজাতি এবং উপজাতিভুক্ত সম্প্রদায় নয় এমন জনগোষ্ঠী অধ্যুষিত ৮ জেলায় জারি করা হয়েছে কার্ফু ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে সেনা ৷ অশান্ত এলাকা থেকে সাধারণ মানুষদের সরানো হচ্ছে ৷ এখনো পর্যন্ত সেনা নামিয়ে ৭৫০০ এর অধিক মানুষকে সরানো হয়েছে ৷

রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে অসম রাইফেলস, সেনাবাহিনী ৷ রাজ্য পুলিশও করা নিরাপত্তায় মুড়ে ফেলেছে চারিদিক ৷ বুধবার রাতে বেশ কয়েকজনকে এই হিংসার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৷ মনিপুরের পরিস্থিতির দিকে নজর রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সাথে ফোনে কথা বলেছেন তিনি ৷

Previous Post

৫ই মে পবিত্র বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যজুড়ে বৌদ্ধজয়ন্তী পালন করা হচ্ছে

Next Post

৫ই মে জিবি এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার

Next Post
৫ই মে জিবি এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার

৫ই মে জিবি এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশনের সূচনা, ত্রিপুরা বিধানসভা থেকে সরাসরি সম্প্রচার

ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশনের সূচনা, ত্রিপুরা বিধানসভা থেকে সরাসরি সম্প্রচার

8 months ago
একসাথে দু’টি গুরুত্বপূর্ণ সাফল্যের কথা জানিয়ে রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানাল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। পশ্চিম জেলা ভোক্তা আদালতের সভাপতি গৌতম সরকার অপসারণ ইস্যুতে সংগঠনের অবস্থান স্পষ্ট করেন সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস, সম্পাদক কৌশিক ইন্দু এবং আইনজীবী তপন সাহা।

3 months ago
প্রচলিত রীতি ও ঐতিহ্য মেনে আনন্দ-উৎসাহে রাজ্যজুড়ে পালিত হলো গড়িয়া পূজা, রাজধানী আগরতলাতেও ছিল উৎসবের জোয়ার।

প্রচলিত রীতি ও ঐতিহ্য মেনে আনন্দ-উৎসাহে রাজ্যজুড়ে পালিত হলো গড়িয়া পূজা, রাজধানী আগরতলাতেও ছিল উৎসবের জোয়ার।

1 month ago
আমাদের সরকার সব সময় উচ্চ শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

আমাদের সরকার সব সময় উচ্চ শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

3 years ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In