Friday, October 30, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

সবাই মিলে শ্রেষ্ঠ ধনপুর, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি

Newz Tripura by Newz Tripura
15/03/2023
in LOCAL NEWS
0
সবাই মিলে শ্রেষ্ঠ ধনপুর, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

Related posts

আগরতলা বইমেলা ২০২৭-এর প্রস্তুতি সভার কিছু মুহূর্ত

আগরতলা বইমেলা ২০২৭-এর প্রস্তুতি সভার কিছু মুহূর্ত

29/10/2026
আগরতলার ২২ নম্বর ওয়ার্ডে মহিলা কলেজ সংলগ্ন পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়নের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হলো লাল বাহাদুর চৌমুহনীতে।

আগরতলার ২২ নম্বর ওয়ার্ডে মহিলা কলেজ সংলগ্ন পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়নের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হলো লাল বাহাদুর চৌমুহনীতে।

28/10/2026

ধনপুর, আমার জন্মভূমি, আমার প্রথম কর্মভূমি। আমি বরাবরই গর্বিত আমি ত্রিপুরার প্রান্তিক গ্রাম ধনপুরের মেয়ে। ধনপুর আমাকে না চাইতেও অনেক দিয়েছে, বিনিময়ে আমি কি দিতে পেরেছি জানিনা। আজকের দিনে হিসাব কষতে গেলে আমি সত্যিই ধনপুরের কাছে ঋণী। ধনপুরের মাটিতে খেলা-ধুলা, বাবার সাথে চাষাবাদ করতে করতে এই ধনপুরের মাটিতেই বেড়ে উঠা, ধনপুরবাসীর জন্য কিছু করার প্রতিজ্ঞা নিয়ে রাজনীতিতে আসা। ১৯৯৮ সালে ধনপুর থেকেই বিজেপির হয়ে আমি প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, হেরে যাই আমি। আবার ২০১৮ সালে এই বিধানসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বীতা করি। না, এ যাত্রায়ও আমি জিততে পারিনি। তারপর ২০১৯ সালে আমি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের আদেশে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করি, আপনাদের আশীর্বাদে জয়ী হয়ে বিশ্বের সর্ববৃহৎ পঞ্চায়েত সংসদে যাই, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় আমায়। ২০২৩ সালে কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদে ফের বিধানসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাই, তাও আমার ধনপুর কেন্দ্রে। ত্রিপুরার অন্যান্য বিধানসভার মত ধনপুরেও আপনারা আমায় দুহাতে আশীর্বাদ করেছেন। ধনপুরবাসীরা কেউ আমায় দিদি, কেউ মেয়ে হিসেবে ভালোবেসেছেন। আপনাদের ভালোবাসায় ১৯,১৪৮ টি ভোট পাই, নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৩,৫০০ ভোটে জয় লাভ করি। এই জয় ধনপুরবাসীর জয়, এই জয় আমার জন্মভূমির জয়। আজ ফের কেন্দ্রীয় নেতৃত্বের আদেশে আমি ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে আমার বিধায়ক পদ পদত্যাগ করছি। বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেও আমি আপনাদের পাশেই আছি, আপনাদের কাছেই আছি, থাকবো। চলুন সবাই মিলে শ্রেষ্ঠ ধনপুর, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি। আবারও ধনপুরের প্রত্যেকটি গণদেবতার কাছে আমার নতজানু প্রণাম। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রতিক্রিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন বিধায়িকা প্রতিমা ভৌমিকের।

Previous Post

অমানবিক দৃশ্যের সাক্ষী রাজ্যবাসী

Next Post

পদত্যাগ পত্র জমা দিলেন প্রতিমা ভৌমিক

Next Post
Home 2

পদত্যাগ পত্র জমা দিলেন প্রতিমা ভৌমিক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

রাজ্যে দ্রুতগতির রেল পরিষেবা বাড়াতে জোর প্রচেষ্টা—বন্দে ভারত চালুর সম্ভাবনা উজ্জ্বল, সাব্রুম পর্যন্ত হামসফর এক্সপ্রেস নিয়েও আশাবাদী সরকার।

রাজ্যে দ্রুতগতির রেল পরিষেবা বাড়াতে জোর প্রচেষ্টা—বন্দে ভারত চালুর সম্ভাবনা উজ্জ্বল, সাব্রুম পর্যন্ত হামসফর এক্সপ্রেস নিয়েও আশাবাদী সরকার।

7 months ago
Home

স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান

4 years ago
টিবিএসই-র বাড়তি ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে সরব এবিভিপি

টিবিএসই-র বাড়তি ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে সরব এবিভিপি

1 year ago
রাজধানীর বনমালীপুরের কল্যানিতে বিজেপির নিজস্ব মন্ডল অফিসের শুভ সূচনা। পুজোর্চনার মধ্য দিয়ে আজ সকালে উদ্বোধন করা হল নতুন ভবনের, সন্ধ্যায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

রাজধানীর বনমালীপুরের কল্যানিতে বিজেপির নিজস্ব মন্ডল অফিসের শুভ সূচনা। পুজোর্চনার মধ্য দিয়ে আজ সকালে উদ্বোধন করা হল নতুন ভবনের, সন্ধ্যায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

8 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In