Tuesday, July 28, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

কংগ্রেস ও কমিউনিস্টরা রাজ্যে রাজনৈতিক হিংসা , রাজনৈতিক প্রতিহিংসা সংঘটিত করছে

Newz Tripura by Newz Tripura
20/02/2023
in LOCAL NEWS
0
কংগ্রেস ও কমিউনিস্টরা রাজ্যে রাজনৈতিক হিংসা , রাজনৈতিক প্রতিহিংসা সংঘটিত করছে
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বিধানসভা ভোটে রাজ্যের মধ্যে ঐতিহাসিক নজির সৃষ্টি করেছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া এবং রিগিং ছাড়াই এবার অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে ভোট পর্ব সম্পন্ন হয়েছে। মানুষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ঘর থেকে বেরিয়ে ভোট দান করেছেন। এক্ষেত্রে নির্বাচন কমিশন ও আরক্ষা দপ্তর নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

তিনি আরও বলেন, এত সুন্দর নির্বাচন সংগঠিত হওয়ার পর কংগ্রেস ও কমিউনিস্টরা বিগত দুইদিন যাবত রাজ্যে রাজনৈতিক হিংসা , রাজনৈতিক প্রতিহিংসা সংঘটিত করা শুরু করেছে। এবিষয়ে সজাগ দৃষ্টি রেখে চলেছে বিজেপি। কুমারঘাট , এন সি নগর , কাকড়াবন,  ৬ আগরতলা,  খোয়াই , মান্দাই,  সিমনা সহ বিভিন্ন জায়গায়  প্রতিহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়াস নিয়ে অব্যাহত রেখেছে। তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার জন্য বিজেপি প্রস্তুত আছে বলে জানান তিনি। এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ২৫ বছরের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় থাকা কমিউনিস্ট এবং এখন নতুন করে গুন্ডাবাহিনী কংগ্রেস সংযুক্ত হয়েছে। সন্ত্রাসের উপর হাতিয়ার করে তাদের রাজত্ব কায়েম ছিল। ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তাদের  এই সন্ত্রাস কায়েম ছিল।  অন্যদিকে মাত্র ১৩ টি আসনে প্রার্থী দিয়ে রাজ্য জয়ের দিবা স্বপ্ন দেখছে কংগ্রেস। গুন্ডা-বাহিনী ও সন্ত্রাসের দল এক হয়ে রাজ্যের মানুষের ওপর প্রতিহিংসার রাজনীতি নামিয়ে আনছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০২৩ সালে বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই সত্যকে রুখতে   পারে এমন কোন শক্তি নেই বলে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। নির্বাচনে বিরোধীদের ভরাডুবি হবেই।  এই সত্যকে তারা স্বাভাবিকভাবে নিতে পারছে না। কাউন্টিং এজেন্ট  খুজে না পেয়ে এখন রাজ্যজুড়ে ক্ষমতায় আসার কথা বার বার সামনে আনছে কংগ্রেস ও কমিউনিস্ট। দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে আহ্বান জানান এই প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য। প্ররোচনা করে বিজেপির কার্যকর্তা ও রাজ্যের মানুষের মধ্যে অশান্তির তৈরি করার চেষ্টা হলে বিজেপি প্রস্তুত আছে বলে জানান প্রদেশ সভাপতি। প্রয়োজনে আইনের দ্বারস্থ হবে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বেরিয়ে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন। এই মিথ্যা প্ররোচনা দিয়ে অশান্তির বাতাবরণ তৈরীর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এ রাজ্যের মানুষ অশান্তির বাতাবরণ তৈরি হোক তা চায়না বলেও জানান তিনি

Related posts

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

28/07/2026
মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

28/07/2026

Previous Post

নির্বাচন কমিশনের সর্ব দলীয় বৈঠক

Next Post

মধ্যপাড়া চলমান সংঘ ক্লাব এলাকা থেকে দুই বাইক চোর আটক

Next Post
মধ্যপাড়া চলমান সংঘ ক্লাব এলাকা থেকে দুই বাইক চোর আটক

মধ্যপাড়া চলমান সংঘ ক্লাব এলাকা থেকে দুই বাইক চোর আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে সকল টুকটুক চালক এবং এলাকাবাসীরা মিলে ৷

সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে সকল টুকটুক চালক এবং এলাকাবাসীরা মিলে ৷

3 years ago
জনজাতি কল্যাণে কেন্দ্রীয় উদ্যোগের জোরদার প্রয়াস। পশ্চিম জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘ধরতি আভা জনভাগিদারি জনজাতি গরিমা উৎসব’-এর অংশ হিসেবে ৩৫টি গ্রামে চলছে বিশেষ প্রশাসনিক শিবির, ১৯ তারিখ থেকেই পরিষেবা পৌঁছচ্ছে মানুষের দুয়ারে।

2 months ago
আগরতলা প্রেস ক্লাব আয়োজিত “গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৩

আগরতলা প্রেস ক্লাব আয়োজিত “গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৩

3 years ago
রাজধানীর বটতলা এলাকায় মা-দ-ক বিরোধী অভিযানে কঠোর পদক্ষেপ প্রশাসনের—পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক ও জেলা শাসক ডঃ বিশাল কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর তৎপরতা।

রাজধানীর বটতলা এলাকায় মা-দ-ক বিরোধী অভিযানে কঠোর পদক্ষেপ প্রশাসনের—পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক ও জেলা শাসক ডঃ বিশাল কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর তৎপরতা।

2 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In