Sunday, September 13, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

“আমার ভোট আমার অধিকার আহ্বানকে সামনে রেখে মিছিল

Newz Tripura by Newz Tripura
21/01/2023
in LOCAL NEWS
0
“আমার ভোট আমার অধিকার আহ্বানকে সামনে রেখে মিছিল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Related posts

আগরতলায় ৫৯তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রেস মিট

আগরতলায় ৫৯তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রেস মিট

12/09/2026
ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

11/09/2026

২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতাশীল বিজেপিকে পরাস্ত করার জন্য ইতিমধ্যে জোট করেছে বিরোধী দল কংগ্রেস এবং বামফ্রন্ট। সাধারণ মানুষের সামনে জোটের বার্তা ব্যাপক ভাবে ছড়িয়ে দিতে এদিন আগরতলায় এক যৌথ মিছিলের আয়োজন করা হয় উভয় দলের তরফে।
“আমার ভোট আমার অধিকার ” শীর্ষক এদিনের এই মিছিলটি রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিল থেকে আহবান জানানো হয় রাজ্যের সাধারণ মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত করতে হবে। সেদিন রাজধানী আগরতলার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ও রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক এর হাতে এই দাবিতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। তবে এদিনের এই মিছিলে কোন রাজনৈতিক দলের পতাকা ব্যবহার করা হয়নি মিছিলে শুধুমাত্র ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে সামিল হয়ে ছিলেন সকলে।
এদিনের মিছিলে উপস্থিত ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সরকারের সময়ের সাবেক মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, বাম সরকারের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিআইএম নেতা পবিত্র কর, সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ অজয় কুমার, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি গোপাল রায়সহ উভয় দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলের শুরুতে সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এই বিষয় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মানুষ যদি ঘর থেকে বেরিয়ে আসে ও নিজেদের অধিকার রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে কোন শক্তি তাদেরকে আটকাতে। সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখা। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে তাদের আবেদন তারা তাদের দায়িত্ব সম্পর্কে ঘোষণা দিয়েই বসে না থেকে এগুলো কার্যকর করার বিষয়ে যেন এগিয়ে আসেন।

Previous Post

জিরানীয়া, রানীরবাজার ও জিরানীয়া থানার ওসি-কে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন

Next Post

ত্রিপুরাবাসী হিসেবে আমরা গর্ববোধ করি।

Next Post
ত্রিপুরাবাসী হিসেবে আমরা গর্ববোধ করি।

ত্রিপুরাবাসী হিসেবে আমরা গর্ববোধ করি।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারম্যান ঝরনা দেববর্মা বিভিন্ন কর্মসূচির ঘোষণা করলেন।

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারম্যান ঝরনা দেববর্মা বিভিন্ন কর্মসূচির ঘোষণা করলেন।

6 months ago
ধলেশ্বরে মানবিকতার ছোঁয়া—রামকৃষ্ণ সেবা সংঘের বস্ত্রদান কর্মসূচিতে ১৬০ জন উপকৃত, সবার উপস্থিতিতে উষ্ণতা ছড়াল আয়োজন।

ধলেশ্বরে মানবিকতার ছোঁয়া—রামকৃষ্ণ সেবা সংঘের বস্ত্রদান কর্মসূচিতে ১৬০ জন উপকৃত, সবার উপস্থিতিতে উষ্ণতা ছড়াল আয়োজন।

6 months ago
ফের নিপা ভাইরাসের আতঙ্ক! কেরল ও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সংক্রমণের খবর সামনে আসতেই সতর্ক কেন্দ্র। পরিস্থিতি মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসেছে জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখা।

ফের নিপা ভাইরাসের আতঙ্ক! কেরল ও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সংক্রমণের খবর সামনে আসতেই সতর্ক কেন্দ্র। পরিস্থিতি মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসেছে জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখা।

8 months ago
যোগ্যতাই এখন সরকারি চাকরির একমাত্র পথ—এ কথা পুনরায় তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ। আজ তাঁর দপ্তরে TPSC পরীক্ষায় উত্তীর্ণ তিন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও যোগ্যতার ভিত্তিক ব্যবস্থা চালু রয়েছে।  আগের দিনের মতো আর কাউকে রাজনৈতিক দরজায় ঘুরতে হয় না—এই মন্তব্য করে মন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম ও মেধাই এখন চাকরির প্রধান মানদণ্ড। নবনিযুক্তদের অভিনন্দন জানিয়ে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।  অনুষ্ঠানে উপস্থিত নবীন কর্মীদের অভিভাবকরাও সরকারের দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার প্রশংসা করেন এবং এই প্রক্রিয়াকে ভবিষ্যতের চাকরিপ্রার্থীদের জন্য আশাব্যঞ্জক বলে অভিহিত করেন।

10 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In