Saturday, May 30, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

প্রধামন্ত্রীকে রাজ্যবাসীকে হীরার সাথে মানিকও দিয়েছেনঃ অমিত শাহ

Newz Tripura by Newz Tripura
05/01/2023
in LOCAL NEWS
0
“বিকাশ ও বিশ্বাসের মেলবন্ধনে বামপন্থী বিনাশ থেকে মুক্তি পেয়েছে ত্রিপুরা “
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ত্রিপুরা রাজ্যে ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যবাসীকে হীরা দেবেন। এখন হীরার সাথে মানিকও দিয়েছেন। ত্রিপুরায় ধর্মনগরে জনবিশ্বাস যাত্রা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও  প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের  ভূয়সী প্রশংসা করে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ত্রিপুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর স্বপ্নকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সফল রূপ দিচ্ছেন।

তিনি বলেন, আজ ত্রিপুরায় জনবিশ্বাস যাত্রার সূচনা হচ্ছে। এই যাত্রার নাম জনবিশ্বাস রাখার জন্য তিনি প্রদেশ বিজেপি-কে সাধুবাদ জানিয়েছেন। তাঁর কথায়, গণতন্ত্রে সরকারের কাজের মাধ্যমে মানুষের ভরসা জয় করা সম্ভব। তাঁর দাবি, ২০১৮ সালে বলেছিলাম ত্রিপুরার মানুষকে কমিউনিষ্টদের কুশাসন থেকে মুক্তি দেব। তাঁদের শিকড় ত্রিপুরার পবিত্র মাটি থেকে উপরে ফেলে দেব। সেই লক্ষ্যে চলো পাল্টাইয়ের শ্লোগান দিয়েছিলাম। ত্রিপুরার মানুষ সেই প্রয়াস সরকার গঠনের মধ্য দিয়ে সার্থক করেছেন। তাঁর বক্তব্য, ত্রিপুরায় বিজেপির একজনও বিধায়ক ছিল না। সেই অবস্থা থেকে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন, ব-ভারতে কেউ দেখেননি। বিজেপির প্রতি অগাধ আস্থা, বিশ্বাস ও ভরসা রাখার জন্য আজ তিনি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

Related posts

নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে অভিনন্দন জানাতে আয়োজিত সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ। আগরতলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের ঐক্য ও শক্তির বার্তা ফুটে ওঠে।

নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে অভিনন্দন জানাতে আয়োজিত সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ। আগরতলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের ঐক্য ও শক্তির বার্তা ফুটে ওঠে।

29/05/2026
সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণের উপর জোর—আগরতলা মন্ডলের উদ্যোগে রাধানগর হিন্দি স্কুলে অনুষ্ঠিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান।

সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণের উপর জোর—আগরতলা মন্ডলের উদ্যোগে রাধানগর হিন্দি স্কুলে অনুষ্ঠিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান।

29/05/2026

তাঁর কথায়, ২০১৮ সালের বিধানসভা নির্বাচন ত্রিপুরাকে কমিউনিষ্টদের কুশাসন থেকে মুক্তির জন্য ছিল। তাঁদের তিন দশকের শাসনে উন্নয়ন হয়নি, উল্টে জল, রেশন এমনকি থানায় মামলা করার জন্য ক্যাডারদের কাছে যেতে হতো। প্রশাসন ক্যাডারদের দ্বারাই পরিচালিত হতো, সেই নির্বাচন ওই পরিস্থিতির পরিবর্তনের লক্ষ্যে ছিল। তেইশের নির্বাচন বিকাশের ভীত মজবুত করে সমৃদ্ধ ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে অনুষ্ঠিত হবে, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

তাঁর দাবি, যুব প্রজন্মের কর্মসংস্থান, মহিলাদের সুরক্ষা এবং জনজাতিদের অধিকার সুনিশ্চিত করার জন্যই তেইশের নির্বাচনে বিজেপির পাশে দাঁড়াতে হবে। কারণ, সমৃদ্ধ ও সুস্থ ত্রিপুরার শ্লোগান দিয়ে জনবিশ্বাস যাত্রার আজ সূচনা করছি।

এদিন তিনি ২০১৮ সালে ত্রিপুরা বিজেপি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর জনকল্যাণে কাজের দীর্ঘ তালিকা তুলে ধরেন। তাঁর দাবি, এনএলএফটি উগ্রপন্থীদের সাথে শান্তি সমঝোতা, ব্রু শরণার্থীদের দুই দশকের অধিক সময়ের সমস্যা সমাধান বর্তমান সরকারের জন্যই সম্ভব হয়েছে। সাথে তিনি যোগ করেন, ২.৭০ লক্ষ পরিবারের কাছে বিনামূল্যে গ্যাস সংযোগ, ৪.১৫ লক্ষ বাড়িতে পানীয় জল, ৩.৮০ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টন ডবল ইঞ্জিন সরকারের জন্যই ত্রিপুরবাসী ওই সুবিধা পেয়েছেন। শুধু তাই নয়, যোগাযোগ ক্ষেত্রে ১০ হাজার কোটি টাকার অধিক বিনিয়োগ, ২৫০০ কোটি টাকা খরচ করে ২৬২ কিমি জাতীয় সড়ক নির্মাণ বিজেপি সরকারের কারণেই সম্ভব হয়েছে। তিনি বলেন, বাম জমানায় কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের সুযোগ পেয়েছিলেন। ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লব কুমার দেব কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দিয়েছেন।

 

Previous Post

ধর্মনগরে একনজরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য

Next Post

কংগ্রেস এই দেশে এবং কমিউনিস্ট সারা বিশ্বে মুছে যাচ্ছে।

Next Post
কংগ্রেস এই দেশে এবং কমিউনিস্ট সারা বিশ্বে মুছে যাচ্ছে।

কংগ্রেস এই দেশে এবং কমিউনিস্ট সারা বিশ্বে মুছে যাচ্ছে।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৪-২৫ উদযাপন

ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৪-২৫ উদযাপন

1 year ago
রবিবার সকালে আগরতলা কলেজটিলা স্থিত বিবেকানন্দ সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী

রবিবার সকালে আগরতলা কলেজটিলা স্থিত বিবেকানন্দ সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী

3 years ago
জিরানীয়া আইন মহাবিদ্যালয় আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীর জন্য দায়িত্বপূর্ন ভূমিকা পালন করবে

জিরানীয়া আইন মহাবিদ্যালয় আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীর জন্য দায়িত্বপূর্ন ভূমিকা পালন করবে

3 years ago
গোপালপুর এলাকায় ৪ দিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকার গ্রামবাসীরা।।

গোপালপুর এলাকায় ৪ দিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকার গ্রামবাসীরা।।

3 years ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In