Tuesday, July 28, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

ত্রিপুরার মানুষ কংগ্রেসকে পাঁচ বছর সুযোগ দিনঃ সুদীপ

Newz Tripura by Newz Tripura
29/12/2022
in LOCAL NEWS
0
ত্রিপুরার মানুষ কংগ্রেসকে পাঁচ বছর সুযোগ দিনঃ সুদীপ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

কংগ্রেস বাইক বাহিনী নয়, হেলমেট বাহিনী নয় এবং মানুষকে ভয় দেখিয়ে নয়। কংগ্রেস মানুষকে ভালবাসতে জানে। এটা কংগ্রেসের পুঁজি। আগামী দিনে ত্রিপুরা কংগ্রেস কিছু করে দেখাতে চায়। কিন্তু বিজেপির কিছু করে দেখানোর ইচ্ছে নেই। কংগ্রেস চায় এই রাজ্যের উন্নয়ন, জাতি জনজাতির সকল অংশের মানুষের মুখের হাসি। তাই কংগ্রেসকে পাঁচ বছরের জন্য ত্রিপুরার মানুষের কাছে সুযোগ দেওয়ার কথা বলছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন । তিনি বলেন, প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণভাবে ঠকবাজ হয়েছে এই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার।

সরকারে প্রতিষ্ঠিত হওয়ার আগে বলেছিল ৫০ হাজার শূন্যপদ পূরণ করা হবে। কিন্তু মিথ্যাচার সরকার কোন শূন্য পদ পূরণ করেনি। পাশাপাশি সপ্তম সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু পাঁচ বছরে সপ্তম বেতন কমিশন দিতে না পারায় ব্যর্থ হয়েছে সরকার। এমনকি অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও পালন করতে পারেনি। বরং অনিয়মিত বহু কর্মী পাঁচ বছরে কাজ হারিয়েছে। ১০,৩২৩ এর স্থায়ী সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। স্থায়ী সমাধান দূরের কথা বরং শিক্ষকদের উপর পুলিশ দিয়ে অত্যাচার করা হয়েছে। আন্দোলন করতে রাস্তায় নামলে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। সর্বশিক্ষা শিক্ষক এবং রামসা শিক্ষকদের নিয়মিত করণ করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি পালনেও ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। হাইকোর্টে রায় থাকার পরেও সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করণ করা হচ্ছে না। আপরদিকে রোজভ্যালি সহ চিটফান্ডের সুষ্ঠু তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। দেখা গেছে সরকারি প্রতিষ্ঠিত হয়ে সুষ্ঠু তদন্তে দূরের কথা চিটফান্ডের সম্পত্তি বিক্রি করে জনগণের পয়সা না দিয়ে এর মজা লুটছে সরকার। আগে কখনো এমন রাজনৈতিক দল দেখা যায়নি, পুলিশকে এত নতজানু হতে দেখা যায়নি। রাজ্যের মানুষ অন্যায়কে প্রত্যক্ষ করলেও প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে রাজ্যের মানুষ এ সরকারের আমলে। যে রাজনৈতিক দলগুলি বিজেপির প্রতিবাদ জানাতে চায় তাদের উপর আক্রমণ সংঘটিত হয়, বিরোধী দলের বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ধরনের চিত্র আগে কখনো দেখা যায়নি। তাই এই সরকারের উপর আস্হা রেখে লাভ নেই। এ সরকার কিছু করবে না বলে জানান তিনি।

Related posts

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

নারীর অধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য মহিলা কমিশনের সাংবাদিক সম্মেলন।

28/07/2026
মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

মহারাজগঞ্জ বাজার আউট পোস্ট পুলিশের তৎপরতায় উদ্ধার দুটি মোটরসাইকেল। ঘটনার বিস্তারিত জানালেন ইনচার্জ দীপঙ্কর দেবনাথ।

28/07/2026
Previous Post

লালমথার সন্ত্রাস, কেলেঙ্কারির বিরুদ্ধে গর্জে উঠেছে সমগ্র ত্রিপুরাবাসী

Next Post

জনজাতি অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে

Next Post
জনজাতিদের সামগ্রিক উন্নয়নে কাজ করছে বর্তমান  সরকার

জনজাতি অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

বিদ্যালয় শিক্ষা দপ্তর ২০২২ ইংরেজি বর্ষে ‘Chief Ministers Civil Service Public Administration’ সম্মানে ভূষিত হয়েছে ৷

বিদ্যালয় শিক্ষা দপ্তর ২০২২ ইংরেজি বর্ষে ‘Chief Ministers Civil Service Public Administration’ সম্মানে ভূষিত হয়েছে ৷

3 years ago
উকিল পরিচয় দিয়ে চুরি! গ্রেফতার ১

উকিল পরিচয় দিয়ে চুরি! গ্রেফতার ১

4 years ago
বিভিন্ন জনস্বার্থমূলক দাবি সামনে রেখে পথে নামল ত্রিপুরা প্রদেশ এসসি ও ওবিসি ডিপার্টমেন্ট। মিছিল শেষে লেইক চৌমুহনীস্থিত এসসি-ওবিসি দপ্তরে ডেপুটেশন জমা দিয়ে দ্রুত দাবি পূরণের আহ্বান জানানো হয়।

বিভিন্ন জনস্বার্থমূলক দাবি সামনে রেখে পথে নামল ত্রিপুরা প্রদেশ এসসি ও ওবিসি ডিপার্টমেন্ট। মিছিল শেষে লেইক চৌমুহনীস্থিত এসসি-ওবিসি দপ্তরে ডেপুটেশন জমা দিয়ে দ্রুত দাবি পূরণের আহ্বান জানানো হয়।

4 weeks ago
রাজ্য মন্ত্রিসভায় নারীদের কম প্রতিনিধিত্ব নিয়ে কড়া সমালোচনা—ট্রেজারি বেঞ্চকে নিশানা করে তীব্র মন্তব্য কংগ্রেস বিধায়ক গোপাল রায়-এর।

রাজ্য মন্ত্রিসভায় নারীদের কম প্রতিনিধিত্ব নিয়ে কড়া সমালোচনা—ট্রেজারি বেঞ্চকে নিশানা করে তীব্র মন্তব্য কংগ্রেস বিধায়ক গোপাল রায়-এর।

3 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In