Saturday, May 30, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

নির্বাচনের আগে একাধিক প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

Newz Tripura by Newz Tripura
19/12/2022
in LOCAL NEWS
0
নির্বাচনের আগে একাধিক প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

Related posts

নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে অভিনন্দন জানাতে আয়োজিত সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ। আগরতলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের ঐক্য ও শক্তির বার্তা ফুটে ওঠে।

নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে অভিনন্দন জানাতে আয়োজিত সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ। আগরতলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের ঐক্য ও শক্তির বার্তা ফুটে ওঠে।

29/05/2026
সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণের উপর জোর—আগরতলা মন্ডলের উদ্যোগে রাধানগর হিন্দি স্কুলে অনুষ্ঠিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান।

সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণের উপর জোর—আগরতলা মন্ডলের উদ্যোগে রাধানগর হিন্দি স্কুলে অনুষ্ঠিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান।

29/05/2026

হাতে আর মাত্র কয়েক মাস। তারপরেই বেজে যাবে ভোটের দামামা। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে সেই নির্বাচনের দামামা বাজিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক যেন এলেন দেখলেন আর জয় করে নিলেন ত্রিপুরাবাসীর মন। মঞ্চ থেকে ঘোষণা করলেন একাধিক প্রকল্পের। শিলং থেকে বিশেষ বিমানে সোজা আসেন ত্রিপুরায়। মহারাজা এম বি বি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কনভয় সোজা চলে আসে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। মঞ্চে উঠতেই মোদী মোদী চিৎকারে মেতে ওঠেন আমজনতা। প্রধানমন্ত্রী ছাড়াও সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন , রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা পরিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে, ত্রিপুরার কুটির শিল্পের অন্যতম নিদর্শন বাঁশ-বেতের তৈরি সামগ্রী উপহারস্বরূপ প্রধানমন্ত্রীকে প্রদান করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
তারপর বোতাম টিপে একে একে প্রত্যেকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী । যার মধ্যে রয়েছে ত্রিপুরার প্রথম ডেন্টাল কলেজ এর উদ্বোধন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় মোট ২লক্ষ ৫ হাজার ৫৪৫ টি ঘরের গৃহ প্রবেশ , জল জীবন মিশন এর আওতায় ১ লক্ষ ৫২ হাজার ঘরে পানীয় জল এর সংযোগ ।১৮ কোটি টাকা ব্যয়ে আনন্দনগরে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এর উদ্বোধন , ৮ নম্বর জাতীয় সড়কের উপর খয়েরপুর আমতলী বাইপাস সড়কের সম্প্রসারণ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় ২৩২ কিলোমিটার রাস্তার শিলান্যাস , রাজ্য এবং জেলা হাইওয়ের মোট ৫৪২ কিলোমিটার দৈর্ঘ্যের ১১২ টি রাস্তার শিলান্যাস করেন ।এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান জনকল্যাণকর একাধিক প্রকল্পের বাস্তবায়নের জন্য ।

Previous Post

আখাউড়া রেললাইনের মাধ্যমে বাণিজ্যে নতুন রাস্তা উন্মোচিত হবে

Next Post

মোদীর ভোকাল টনিকে উজ্জীবিত প্রদেশ বিজেপি

Next Post
মোদীর ভোকাল টনিকে উজ্জীবিত প্রদেশ বিজেপি

মোদীর ভোকাল টনিকে উজ্জীবিত প্রদেশ বিজেপি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

নির্বাচনোত্তর সন্ত্রাসের কারনে ৩১টি পরিবারের লোকজন বাড়ি ছাড়া

নির্বাচনোত্তর সন্ত্রাসের কারনে ৩১টি পরিবারের লোকজন বাড়ি ছাড়া

3 years ago
Home 2

কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলন

3 years ago
নৃত্যশিল্পীদের শুভেচ্ছা জানালেন কেন্দীয় প্রতিমন্ত্রী

নৃত্যশিল্পীদের শুভেচ্ছা জানালেন কেন্দীয় প্রতিমন্ত্রী

3 years ago
উচ্চমাধ্যমিকে সম্ভাব্য প্রথম চাকরিচ্যুত শিক্ষিকার ছেলে বিলোনিয়ার অরিন্দম মল্ল।।

উচ্চমাধ্যমিকে সম্ভাব্য প্রথম চাকরিচ্যুত শিক্ষিকার ছেলে বিলোনিয়ার অরিন্দম মল্ল।।

3 years ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In