Friday, September 11, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

‘নেতাজির আদর্শ মেনে চললে দেশ আরও উন্নত হত’, ‘কর্তব্য পথ’ উদ্বোধনে খোঁচা মোদির

Newz Tripura by Newz Tripura
30/09/2022
in LOCAL NEWS
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Related posts

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকে দেশজুড়ে একদিনের ব্যাংক ধর্মঘট। আগরতলাতেও ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা।

11/09/2026
পুজোর আগে ওয়ার্ড উন্নয়নে ৫৫ লক্ষ টাকা অনুমোদন। গুরুত্বপূর্ণ বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা মেয়র দীপক মজুমদারের।

পুজোর আগে ওয়ার্ড উন্নয়নে ৫৫ লক্ষ টাকা অনুমোদন। গুরুত্বপূর্ণ বৈঠকে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা মেয়র দীপক মজুমদারের।

10/09/2026

 অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু । তাঁর আদর্শ মেনে চললে দেশ আরও উন্নত হত। ইন্ডিয়া গেটে  স্থাপিত নেতাজির গ্রানাইট মূর্তির আনুষ্ঠানিক উন্মোচনের পরে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই সঙ্গে দাবি করলেন, দেশের মানুষের কাছে নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কোনও রাজনৈতিক দল বা নেতার নামোল্লেখ না করলেও মোদি কংগ্রেসকেই আক্রমণ করলেন তা স্পষ্ট।নেতাজির মূর্তির উদ্বোধন ছাড়াও এদিন রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের উদ্বোধনও করলেন মোদি। পাশাপাশি ‘রাজপথ’ও নাম বদলে হল ‘কর্তব্য পথ’। তারও উদ্বোধনও হল প্রধানমন্ত্রীর হাতেই।এদিন নেতাজি প্রসঙ্গে মোদি বলেন, ”গোটা বিশ্ব নেতাজিকে মানত। তিনি ছিলেন দূরদর্শী। ভারতকে আধুনিক করতে চেয়েছিলেন। ছিলেন দেশের পথপ্রদর্শক। স্বাধীনতার পরে যদি নেতাজির আদর্শ মেনে চলত দেশ, তাহলে আমরা এক নতুন উচ্চতায় পৌঁছতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক এটাই যে, আমাদের মহান নায়ককে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তাঁর মতাদর্শ এমনকী তাঁর সঙ্গে জড়িত প্রতীককেও অবহেলা করা হয়েছে।”পাশাপাশি রাজ পথের নাম বদলে ‘কর্তব্য পথ’ হল এদিন থেকে। সেই প্রসঙ্গে মোদি বলেন, ”রাজপথ দাসত্বের প্রতীক ছিল। কর্তব্য পথ কেবল মাত্র ইটপাথরের রাস্তা নয়। এটা ভারতের গণতান্ত্রিক আদর্শের প্রতীক। যখনই দেশের মানুষ এখানে আসবেন, নেতাজির মূর্তি ও ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তাঁদের অনুপ্রাণিত করবে।”

Previous Post

৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এমবিবি কলেজে রক্তদান শিবির।

Next Post

এমবিবি কলেজকে কেন্দ্র করে একটি এডুকেশন হাব তৈরি করতে হবেঃ মুখ্যমন্ত্রী

Next Post

জে আর বি টি বোর্ডের ফলাফল প্রকাশের দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

মহান দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলসের ২০৬তম জন্মদিন উপলক্ষে সিপিআইএম রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হল স্মরণসভা। তাঁর চিন্তা, দর্শন ও শ্রমিক আন্দোলনের ওপর অবদানের কথা তুলে ধরে নেতৃবৃন্দ জানান— এঙ্গেলস আজও সংগ্রামের পথকে আলোকিত করে রাখেন।

10 months ago
গোমতী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ

গোমতী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ

3 years ago
জনগনকে পরিষেবা প্রদানের অন্যতম ভিত্তি হচ্ছে পরিকাঠামোগত সংস্কার”

জনগনকে পরিষেবা প্রদানের অন্যতম ভিত্তি হচ্ছে পরিকাঠামোগত সংস্কার”

4 years ago
বটতলায় রাস্তায় শৃঙ্খলা ফেরাতে পুর নিগম ও ট্রাফিক বিভাগের কড়া পদক্ষেপ।

বটতলায় রাস্তায় শৃঙ্খলা ফেরাতে পুর নিগম ও ট্রাফিক বিভাগের কড়া পদক্ষেপ।

10 months ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In