Tuesday, October 27, 2026
  • Contact
  • Privacy Policy
  • About
Newz Tripura
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender
  • Login
No Result
View All Result
Newz Tripura
No Result
View All Result
Home LOCAL NEWS

 দেশে তৈরি যুদ্ধবিমানবাহী রণতরী INS Vikrant-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী

Newz Tripura by Newz Tripura
30/09/2022
in LOCAL NEWS
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

অপেক্ষার অবসান। জলে নামছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কোচি শিপইয়ার্ড থেকে উদ্বোধন করা হচ্ছে ভারতে তৈরি সবথেকে বড় এই জাহাজ। ভারতের নৌবাহিনীর ইতিহাসে আগে কখনও এত বড় জাহাজ তৈরি করা হয়নি। ২০ হাজার কোটি খরচে তৈরি হয়েছে এই যুদ্ধবিমানবাহী রণতরী। উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও নৌবাহনীর উচ্চপদস্থ আধিকারিকরা।এই যুদ্ধবিমানবাহী রণতরী তৈরি করে ভারত আমেরিকা, ইউকে, রাশিয়া, চিন ও ফ্রান্সের পাশে নাম লেখাল। এতদিন পর্যন্ত কেবলমাত্র এই কয়েকটি দেশই সম্পূর্ণভাবে দেশের মাটিতে এয়ারক্রাফট কেরিয়ার তৈরি করতে পারত। আইএনএস বিক্রান্তে যে সব মেশিন বা সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, তা নেওয়া হয়েছে ভারতেরই বিভিন্ন সংস্থা থেকে।

এ দিন আনুষ্ঠানিক সূচনার পর মোদী বলেন, ‘আজ এই ঐতিহাসিক মুহূর্তে শিপইয়ার্ডের সব ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক ও শ্রমিক যাঁরা এই স্বপ্ন সত্যি করতে পেরেছেন, তাঁদের অভিনন্দন জানাই।’ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই এয়ারক্রাফট কেরিয়ারের এয়ারবেসে যে স্টিল লাগানো হয়েছে, সেটাও দেশেই তৈরি। ডিআরডিও-র গবেষকদের প্রযুক্তিতে ভারতীয় সংস্থা সেই স্টিল তৈরি করেছে বলে জানিয়েছেন তিনি। মোদী বলেন, ‘আগে ভারতের জন্য যা কল্পনাও করা যেত না, এবার সেটাই সত্যি হল।’

Related posts

আগামীকাল কোজাগরী লক্ষ্মীপুজো পুজোর আনন্দে মা লক্ষ্মীর প্রতিমা নিয়ে ঘরে ফেরার প্রস্তুতি।

আগামীকাল কোজাগরী লক্ষ্মীপুজো পুজোর আনন্দে মা লক্ষ্মীর প্রতিমা নিয়ে ঘরে ফেরার প্রস্তুতি।

24/10/2026
আগরতলায় ইন্ডিয়া ব্লকের সাংবাদিক সম্মেলন, আগামী ৩০ অক্টোবর আগরতলায় জোটের কর্মসূচি।

আগরতলায় ইন্ডিয়া ব্লকের সাংবাদিক সম্মেলন, আগামী ৩০ অক্টোবর আগরতলায় জোটের কর্মসূচি।

24/10/2026
Previous Post

আহতদের দেখতে হাসপাতালে মন্ত্রী সুশান্ত চৌধুরী

Next Post

কর্মসংস্থান হয়েছে ৮,৫৩২ জনের, বললেন শিল্প ও বানিজ্য দপ্তরের সচিব

Next Post

এম বি বি কলেজের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৫তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো আগরতলায়। বৃহস্পতিবার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে এআইডিএসও, এআইডিওয়াইও ও এআইএমএসএস।

1 month ago
ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন 4.0 (জীবন প্রমাণ) উপলক্ষে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় কর্মশালার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন 4.0 (জীবন প্রমাণ) উপলক্ষে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় কর্মশালার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

12 months ago
বক্সনগর আলিম হাই মাদ্রাসার নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া।

বক্সনগর আলিম হাই মাদ্রাসার নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া।

12 months ago
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২০ নম্বর ওয়ার্ডে দুঃস্থদের হাতে নতুন পোশাক তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্তসহ অন্যান্য কর্মকর্তারা।

3 weeks ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • LOCAL NEWS
  • video
  • ত্রিপুরা ভ্রমণ
  • দেশ বিদেশ

BROWSE BY TOPICS

আগরতলা
  • Contact
  • Privacy Policy
  • About

© 2022 Copyright | Newz Tripura

No Result
View All Result
  • হোম
  • লোকাল নিউস
  • দেশ বিদেশ
  • ত্রিপুরা ভ্রমণ
  • বিনোদন
  • গ্যালারী
  • ভিডিও
  • Trender

© 2022 Copyright | Newz Tripura

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In