আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ২০২৬। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, কাউন্সিলের আধিকারিক, চিকিৎসকসহ বিশিষ্ট অতিথিরা। 01/10/2026
৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে পথে নামল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। 01/10/2026
পশ্চিম জেলার বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজধানীর বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখে জেলা প্রশাসন, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ নেন তিনি। চন্দ্রপুর বলদাখাল, বিবেকানন্দ স্কুল ও স্বামী দয়ানন্দ স্কুলের আশ্রয় শিবিরও পরিদর্শন করে বন্যার্তদের পরিস্থিতি সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী। 1 month ago